এবার আলিয়ার ‌‘কুরুচিকর’ ভিডিও, ক্ষোভে ফেটে পড়লেন রাশমিকা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৫ পিএম

বলিউডে ডিপফেক ভিডিও আতঙ্ক! একের পর এক অভিনেত্রীর ভুয়া ‘অশ্লীল ভিডিও’ সামনে আসছে। প্রথমে রাশমিকা মান্দানা, তারপর কাজল। সম্প্রতি এই ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন আলিয়া ভাট। প্রথম থেকেই এই ধরনের প্রযুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন তামিল অভিনেত্রী রাশমিকা। নিজের ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর স্পষ্টই জানিয়েছিলেন তাঁর বিরক্তি ও হতাশার কথা। তাঁকে সমর্থন করেছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা। আর এবার আলিয়ার কুরুচিকর ভিডিও ভাইরাল হওয়ার পর রাশমিকা যেন ক্ষোভে ফেটে পড়লেন। 

সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে অভিনেত্রী জানালেন, ‘এ রকম ঘটনা ঘটলে, একেবারেই চুপ থাকা যাবে না।’

আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই রাশমিকার ‍নতুন ছবি ‘অ্য়ানিম্যাল’। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি। পাশে ছিলেন রণবীর কাপুরও। সেখানেই এক প্রশ্নে ডিপফেকের বিরুদ্ধে গর্জে ওঠেন অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাশমিকা স্পষ্টভাবে বললেন, ‌‘যখন আমি ডিপফেক ভিডিওটি দেখি, খুব ভয় পেয়েছিলাম। নিজেকে অসহায় মনে হয়েছিল। তবে ধীরে ধীরে দেখি ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই আমার পাশে এসে দাঁড়ালেন। বিশেষ করে অমিতজির (অমিত শাহ) সমর্থন আমাকে সাহজ জুগিয়েছিল। তাই আমার মনে হয় যাঁর সঙ্গেই এসব ঘটুক না কেন, চুপ করে থাকবেন না। ভয় পাবেন না। প্রতিবাদ করুন।’

প্রসঙ্গত, নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি এমন ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এই বিকৃত প্রযুক্তির শিকার হচ্ছেন।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর