আইএমডিবির বর্ষসেরা এই ১০টি ভারতীয় সিরিজ-সিনেমা দেখেছেন?

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

বছর প্রায় শেষ হতে চললো। মাত্র মাসখানেক বাকি। তাই বিনোদন অঙ্গনেও হালখাতার তোড়জোড়। চলতি বছরের সেরা হিন্দি সিনেমা-সিরিজের তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের তথ্যভিত্তিক সংস্থা আইএমডিবি।

এতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত হলে মুক্তিপ্রাপ্ত ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত সিনেমা-সিরিজের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

থিয়েটার কিংবা সিনেমা হলে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমার মধ্যে আইএমডিবি’র তালিকায় জায়গা করে নিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’, রজনীকান্তের ‘জেলার’ ও সানি দেওলের ‘গদর ২’।

আইএমডিবি’র এই বর্ষসেরা তালিকায় বক্স অফিসে চমক দেখানো সিনেমাগুলোই এগিয়ে রয়েছে, যেসব সিনেমা এ বছর ভারতে সুপারহিট সিনেমার তকমা পেয়েছিল।

অন্যদিকে, বছরজুড়ে স্ট্রিমিংয়ে সেরা ১০ জনপ্রিয় সিনেমায় শীর্ষ দুই স্থানে রয়েছে নেটফ্লিক্স। ছবি দুটি হলো—‘লাস্ট স্টোরিজ ২’ ও ‘জানে জান’।

এ ছাড়া স্ট্রিমিং সিরিজের ক্ষেত্রে শীর্ষ দুই স্থান লাভ করেছে প্রাইম ভিডিওর সিরিজ ‘ফারজি’ ও নেটফ্লিক্সের সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’।

জানা গেছে, আইএমডিবি ওয়েবসাইটে প্রতি মাসে  সারা বিশ্ব থেকে ২০ কোটি মানুষ প্রবেশ করেন। এসব ভিউ থেকে এই শীর্ষ সিনেমা-সিরিজের তালিকাটি তৈরি করেছে তাঁরা।

আইমডিবি-২০২৩ জরিপে হলে মুক্তি পাওয়া জনপ্রিয় ১০ ভারতীয় সিনেমা:

জওয়ান, পাঠান, রকি অওর রানি কি প্রেম কাহানি, লিও, ওএমজি ২, জেলার, গদার ২, দ্য কেরালা স্টোরি, তু ঝুটি ম্যায় মক্কর ও ভোলা।

স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ১০ সিনেমা:

লাস্ট স্টোরিজ ২, জানে জান, মিশন মজনু, ওয়াল, চোর নিকাল কে ভাগা, ব্লাডি ড্যাডি, সিরফ এক বান্দা কাফি হ্যায়, গ্যাসলাইট, কাঠাল: আ জ্যাকফ্রুট মিস্ট্রি ও মিসেস আন্ডারকাভার।

জনপ্রিয় ১০ ওয়েব সিরিজ:

ফারজি, গানস অ্যান্ড গুলাবস, দ্য নাইট ম্যানেজার, কোহরা, অসুর ২, রানা নাইড়ু, দাহাদ, সাস, বাহু অওর ফ্লেমিংগো, স্কুপ ও জুবিলী।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর