আনকাট সেন্সর পেল ‘অ্যানিম্যাল’‌

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

বিনা কর্তনে ছাড়পত্র পেল বলিউডের ‘এ’ গ্রেড সার্টিফিকেট অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত রণবীর কাপুরের চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’। বিষয়টি নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। 

তারা জানায়, তাদের জমা দেওয়া ছবিটির কোনও অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ফলে আগামী ৮ ডিসেম্বর এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

তবে জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে ছবিটির।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছিল।

কিবরিয়া লিপুর  বলেন, ‘আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি। ৮ ডিসেম্বর এটি পর্দায় আসছে।’

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। 

‘অ্যানিমেল’ ভারতীয় সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ীয় রান টাইম ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। অন্য দিকে বাংলাদেশে সেন্সরে জমা দেওয়া কপিতে রান টাইম ২ ঘণ্টা ৫০ মিনিটের মতো।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর