শাহরুখের সাম্রাজ্যে রণবীরের হামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

কদিন ধরে শোনা যাচ্ছে, শাহরুখ খানের রেকর্ড ভাঙতে পারে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এবার সেটাই বাস্তবে রূপ পাচ্ছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি রোববার (৩ ডিসেম্বর) বক্স অফিস রেকর্ডে উঠে এসেছে। নানা সমালোচনা সত্ত্বেও এদিন শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে এটি। চলতি বছরের ছবিগুলোর মধ্যে তিন দিনের কালেকশনে অ্যানিম্যাল এখন আয়ের দিকে থেকে দ্বিতীয় অবস্থানে আছে। ১ নম্বরে আছে শাহরুখ খান অভিনীত ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’। তিন দিনে অ্যানিম্যাল ভারতে তুলেছে ২০০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর আয় ৩৫০ কোটি রুপি। 

তৃতীয় দিনে ছবিটি ভারত থেকে পকেটে পুরেছে সাড়ে ৭২ কোটি রুপি। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাইট স্যাকনিল্কের মতে, ভারতে তিন দিনে ছবিটি আয় করেছে ২০২ কোটি রুপি। অন্যদিকে সামনে থাকা জওয়ানের সংগ্রহ একই সময়ে খুব একটা বেশি নয়, ২০৬ কোটি রুপি। আর পাঠান তুলেছিল ১৬৬ কোটি রুপি। 

ভারতের বন্ধের দিন হলো রোববার। এই হিসেবে প্রথম বন্ধের দিনে চলতি বছরে ছবিগুলোর সংগ্রহগুলো হলো—পাঠান (৬০.৭৫), গদর ২ (৫১.৭), জওয়ান (৮০) ও অ্যানিম্যাল (৭২)।

এদিকে, এ-রেটেড অ্যানিম্যাল (প্রাপ্তবয়স্কদের জন্য) নিয়ে প্রশংসার পাশাপাশি চলছে সমালোচনাও। ছবিতে নারীকে অবমাননা, যৌনতা ও সহিংসতার ব্যাপকতা আছে।

ছবিটি ১ ডিসেম্বর ভারতসহ সারাবিশ্বে মুক্তি পায়। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা ভাবা হলেও সেটা থেকে পিছিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। যা মুক্তি পাবে আগামী ৮ ডিসেম্বর। ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি এ দেশে মুক্তি পাবে।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর