দেশের যেসব হলে দেখা যাচ্ছে রণবীরের ‌‘অ্যানিম্যাল’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

রণবীর কাপুর-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। গত ১ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় এটি। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরে আজ ৭ ডিসেম্বর থেকে দেশের ৪৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে বহুল আলোচিত এই ছবি। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। 

সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলিউডের এ-গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’। এরপরই আজ মুক্তি পেল এটি। আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, মুক্তিপ্রাপ্ত হলের বেশির ভাগই সিঙ্গেল স্ক্রিন, বাকিগুলো মাল্টিপ্লেক্স।

দেশের যেসব হলে ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে, সেই তালিকা—হলের তালিকা। ছবি: কিবরিয়া ফিল্মসের সৌজন্যে

এদিকে, ওটিটিতেও আসছে ‘অ্যানিম্যাল’। ২০২৪ সালে জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।

ভারতে সাধারণত কোনো সিনেমা মুক্তির ৪৫ থেকে ৬০ দিন পর সেটি ওটিটিতে আসে। এই হিসাবে সংক্রান্তি উৎসবকেই বেছে নিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও নেটফ্লিক্স কর্তৃপক্ষ। সূত্রের মাধ্যমে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৩ কিংবা ১৪ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেতে পারে ‘অ্যানিম্যাল’।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ। 

মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত সাফল্যে সিনেমাটি জায়গা করে নিয়েছে বক্স অফিস ওপেনিং রেকর্ডে। চলতি বছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং ‘অ্যানিম্যাল’-এর। শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর