বলিউড তারাদের ভোট: কেউ সেজেগুজে, কেউ এলেন নতুন গাড়িতে

আপডেট : ২০ মে ২০২৪, ০৮:৫২ পিএম

জমে উঠেছে ভারতের নির্বাচন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার এ ভোট চলবে আগামী ১ জুন পর্যন্ত। যার মধ্যে সোমবার (২০ মে) মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো পঞ্চম ধাপের ভোট। এতে সাধারণ মানুষের পাশাপাশি ভোট উৎসবে মাতলেন বলিউড তারকারাও।

সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন তারারা। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, কারিনা-সাইফ, ধর্মেন্দ্র, সালমান খানের বাবা সেলিম খান, শাহরুখ খানদের দেখা গেল ভোটের ময়দানে।

চলতি লোকসভা নির্বাচনেই প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি, সঙ্গে শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ভোট দেওয়ার পর দুজনেই রওনা দেন লন্ডনে। 

গণমাধ্যমের সামনে অক্ষয় কুমার বলেন, ‘আমি আমার ভারতের উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দিয়েছি এবং সমস্ত ভোটারদের এটি মাথায় রাখা উচিত এবং তাদেরও সঠিক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। ভোট দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো বোধ করছি।’

অন্যদিকে, কাজে যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। গোলাপি সালোয়ার কামিজে বেশ সেজেগুজেই এসেছিলেন তিনি। 

অন্যদিকে একাই দেখা গেল রণবীর কাপুরকে। আসেননি স্ত্রী আলিয়া ভাট। পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন রণবীর। পরে এসেছিলেন সাদা রঙের শার্ট।

ভোট দিয়েছেন সানি ও ববি দেওল। ২০২৩ সালে দুজনেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। ‘গাদার ২’ আর ‘অ্যানিম্যাল’র সাফল্যের পর নাগরিক দায়িত্ব পালন করতে দেখা গেল দুই ভাইকে। এসেছিলেন বাবা ধর্মেন্দ্রও। 

মা-বোনকে নিয়ে নতুন গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন শিল্পা শেঠি। রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, অনন্যা পাণ্ডেরাও মিস করেননি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমির খান সঙ্গে করে এনেছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। একসঙ্গে এসেছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-ও। এদিন সাদা শার্টের ভেতর স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর বেবিবাম্প।


সূত্র: হিন্দুস্তান টাইমস

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
২০০৯ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর থেকেই একটি জনপ্রিয় ধারণা চালু আছে—সিনেমার প্রধান চরিত্র র‌্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু আসলে বিখ্যাত প্রকৌশলী ও...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর