দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন, আংটিবদল। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। সোমবার নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে সুখবরটি জানালেন অদিতি। সাদামাটা অথচ চোখ ধাঁধানো বিয়ের পোশাক, হালকা সাজের মধ্যেও সবচেয়ে বেশি নজর কাড়ল তারকা দম্পতির মুখের চওড়া হাসি; যেন নিদারুণ ফটোশুট মোহময়ী। দেখে নেওয়া যাক তাদের ছবিগুলো—








