নতুন বছরের শুরুতেই ভক্ত-শ্রোতাদের সুখবর দেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। এরপর একবারই মিডিয়ার সামনে এসেছেন তাহসান। কথা বলেই ৭ জানুয়ারি দিয়েছেন উড়াল। জানা গেল, সস্ত্রীক সেই যাওয়াটা ছিল মালদ্বীপে, মধুচন্দ্রিমায়। সমুদ্র সৈকতের সৌন্দর্যে ভরা এই সূর্যময় দ্বীপে কাটানো মধুচন্দ্রিমার মুহূর্তগুলো শেয়ার করেছেন রোজা আহমেদ নিজেই—








