চুক্তির টাকা অক্ষয়কে ফেরত দিলেন পরেশ

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

কয়েকদিন ধরেই বলিউডের আলোচনায় অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। ফাটল ধরেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বে। মূলত ‘হেরা ফেরি ৩’ নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমাটি থেকে পরেশ হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই এই জলঘোলা শুরু হয়। সম্প্রতি ‌‌‌‘রোড টু সংগ্রাম’ অভিনেতাকে ২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অক্ষয়, অর্থাৎ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’। এতে সাইনিং মানি হিসেবে পরেশকে দেওয়া ১১ লাখ রুপির কথাও উল্লেখ করা হয়।       

এবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তির সময় প্রাপ্ত সেই টাকা অক্ষয়কে ফিরিয়ে দিয়েছেন পরেশ। ফলে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকছে না।

হেরা ফেরি সিনেমায় সুনীল, পরেশ ও অক্ষয়। ছবি: সংগৃহীত

হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি পরিচালনা করছেন নির্মাতা প্রিয়দর্শন। প্রচারণার জন্য ইতিমধ্যে সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণও হয়ে গিয়েছিল। তারপরই সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ।

এতে বিপাকে পড়েন অক্ষয়। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন তিনি। তৃতীয় কিস্তি নির্মিত হচ্ছিল তাঁর প্রযোজনায়। অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়েছিল গত এপ্রিলে। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা দেন যে, সিনেমাটি থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। 

প্রায় তিনগুণ পারিশ্রমিক নেওয়ার কথা ছিল পরেশের। যদিও তিনি স্পষ্ট করে দেন যে, কাজ নিয়ে বা অর্থ-সংক্রান্ত কোনো মতবিরোধ ঘটেনি তাঁর সঙ্গে। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর