‘হেরা ফেরি ৩’-এ ফেরার কথা জানালেন পরেশ, মতবিরোধ ছিল কী নিয়ে?

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম

সাম্প্রতিক সময়ে ‘হেরা ফেরি ৩’ ঘিরে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে মতবিরোধ ছিল ব্যাপক আলোচনায়। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রযোজক অক্ষয়। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরেও হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ। এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে অভিনেতাকে আইনি নোটিশ পাঠায় অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’। এবার সব ঝামেলা পেছনে ফেলে সিনেমাটিতে ফেরার কথা জানালেন পরেশ।

সম্প্রতি এক পডকাস্টে এই অভিনেতা জানিয়েছেন, তিনি হেরা ফেরি-৩-এ অভিনয় করবেন। বললেন, ‘সব মিটমাট হয়ে গেছে… ছবির সঙ্গে যুক্ত সকলের মধ্যে একটু ফাইন-টিউনিংয়ের প্রয়োজন ছিল।’

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে বাবু ভাইয়া চরিত্রে অভিনয় করেন পরেশ। এই সিরিজের প্রথম দুটি ছবিতে অক্ষয়, পরেশ ও সুনীল শেঠিকে তিন ব্যাচেলরের চরিত্রে দেখা যায়, যারা একসঙ্গে এক ছাদের নিচে থাকে। তাদের কাছে কখনোই টাকা থাকে না, এবং নানাবিধ উপায়ে তারা লোক ঠকিয়ে টাকা বানাবার ফিকির খোঁজে।

গত মে মাসে হঠাৎ শোনা যায়, সিনেমাটি করছেন না পরেশ রাওয়াল। তাঁর সঙ্গে অক্ষয়ের মনোমালিন্য দেখা দিয়েছে। বাবু ভাইয়া চরিত্রে ফিরে আসার জন্য পরেশকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক প্রস্তাব করেছিলেন অক্ষয়। কিন্তু চুক্তিপত্র অনুযায়ী, পরেশ ১৪ কোটি ৮৯ লাখ টাকা পেতেন ২০২৭ সালে, ছবি মুক্তির এক মাস পরে। অর্থাৎ দু’বছর তিনি কোনো টাকা পেতেন না। এই কারণে অক্ষয়কে পরেশ তাঁর অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি দিয়ে দেন। এ-ও জানিয়ে দেন যে, তিনি আর এই সিনেমায় অভিনয় করবেন না।

এই ঘটনায় অক্ষয়ের আইনজীবী পরেশের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি ছিল, সিনেমাটি থেকে পরেশ সরে দাঁড়ানোর ফলে প্রযোজক, পরিচালক প্রিয়দর্শন এবং বাকি কলাকুশলীদের আর্থিক ক্ষতি হচ্ছে। এবার মতবিরোধ ভুলে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে ফেরার সুখবর দিলেন পরেশ।

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ ছিল মালয়ালম কমেডি ‘রামজি রাও স্পিকিং (১৯৮৯)’-এর রিমেক। সিনেমাটি পরিচালনা করেন প্রিয়দর্শন। পরবর্তীতে তিনি অক্ষয়, সুনীল ও পরেশের সঙ্গে ‘ভুল ভুলাইয়া’, ‘খাট্টা মিঠা’, ‘হালচাল’ ও ‘মালামাল উইকলি’র মতো আরও কিছু ছবি বানান। ২০০৬ সালে মুক্তি পায় ‘ফির হেরা ফেরি’। পরিচালক ছিলেন নীরজ ভোড়া। এবার ‘হেরা ফেরি ৩’-এর জন্য আবারও পরিচালকের আসনে ফিরছেন প্রিয়দর্শন।

সূত্র: এনডিটিভি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর