মেগাবাজেটের অনুষ্ঠান, ট্রাম্পের ছেলের প্রেমিকার সঙ্গে নাচলেন রণবীর!

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

বলিউড অভিনেতা রণবীর সিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত এক জমকালো বিয়ের অনুষ্ঠানে রণবীর সিং মঞ্চে উঠে প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনার হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ থেকে জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-র তালে নাচ শুরু করেন।

রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনাও দ্রুত নাচে যোগ দেন এবং মঞ্চ মাতান। ট্রাম্প জুনিয়রও তাদের এই পরিবেশনা দেখে মুগ্ধ হন এবং হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

জানা যায়, মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন। জানা গেছে, দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে ট্রাম্প জুনিয়র ও বেটিনার, এবং খুব শিগগির তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর