‘আপনি ছিলেন বাবার মতো...’, ধর্মেন্দ্রকে নিয়ে শাহরুখ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

চিরঘুমের দেশে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাসখানেক ধরেই বর্ষীয়ান এই অভিনেতা বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

হি-ম্যান’র মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শেষকৃত্যে ‘বীরু’ ধর্মেন্দ্রকে শেষবারের মতো দেখতে ছুটে গিয়েছিলেন ‘জয়’ অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশান যেন ‘শোলে’র সেই বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকল।

সেখান থেকে ফিরে গতকাল রাতে সামাজিকমাধ্যমে ধর্মেন্দ্রকে নিয়ে কলম ধরেন অমিতাভ। তিনি লেখেন, ‘আরেকজন বীরবিক্রম আমাদের ছেড়ে চলে গেল। এই মঞ্চ ছেড়ে চলে গেল। এক অসহ্য নীরবতা দিয়ে গেলে ধর্ম সাহেব। তুমি মহত্ত্বের প্রতীক। শুধু শারীরিক উপস্থিতি নয়, বড় মনের অধিকারী শ্রদ্ধেয় ধর্মেন্দ্রর সরলতা বারবার মুগ্ধ করেছে আমাদের। কালের নিয়মে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বহু বদল এসেছে, কিন্তু ধর্মেন্দ্র চিরন্তন। তাঁর নম্র ব্যক্তিত্ব, সারল্য, চার্ম কোনোদিন বদলে যেতে দেখিনি। পাঞ্জাবের ভূমিপুত্র হিসেবে যে মাটির স্বাদ নিয়ে এসেছিলেন চিরকাল সেটাই বজায় রেখেছেন। গত কয়েক দশকে সিনেইন্ডাস্ট্রি অনেক পরিবর্তনের সাক্ষী হয়েছে, ভ্রাতৃত্ববোধও বদলেছে, কিন্তু ধর্মেন্দ্রর গৌরবময় ফিল্মি আখ্যানজুড়ে সেই মাটির গন্ধ রয়ে গেছে। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, চার্মিং ন্যাচার, বড় মন এই পেশায় খুবই বিরল। আমার চারপাশের বাতাস কেমন ভারি হয়ে আসছে! এই শূন্যতা কোনোদিন ভরাট হবে না। প্রার্থনা রইল।’  
     
অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত

এদিকে, ধর্মেন্দ্রর শেষবিদায়ে ‘বলিউড কিং’ শাহরুখ খান লেখেন, ‘শান্তিতে ঘুমান শ্রদ্ধেয় ধর্ম। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং সারাবিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। আপনি অমর... এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।’

শোকপ্রকাশ করেছেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতারও। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যাঁরা সিনেমা তৈরি করেন এবং যাঁরা দেখেন সকলের জন্য। শ্রদ্ধেয় ধর্ম চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আপনার উষ্ণতা, আপনার দয়া, আপনার উদারতা, আপনার আকর্ষণ, আপনার তীব্রতা এবং আপনার বুদ্ধিমত্তা, পর্দার ভেতরে এবং বাইরে অনুভব করতে পেরেছি। দেওল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

‌‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর। তিনি বলেন, ‘একজন বিশাল বড় মনের মানুষের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। তাঁকে (ধর্মেন্দ্র) দেখে প্রথমে ভয় হতো, দূরে দূরে থাকতাম; কিন্তু তারপর তিনি নিজেই ডেকে নিতেন কাছে। এত বড় একজন, তাঁর কিন্তু একটুও অহংকার ছিল না।’

ধর্মেন্দ্রর সঙ্গে টোটা। ছবি: সংগৃহীত

প্রথম দিনের কথা স্মরণ করে টোটা বলেন, ‘প্রথম দিন তাই হাত দিয়ে প্রণাম করতে যেতেই তিনি তাড়াতাড়ি হাত ধরে বলেন, পায়ে হাত দেবে না, হাতজোর করে নমস্কার করবে। তাঁর মতে সেরা পরিচালক থেকে সেরা অভিনেতা-অভিনেত্রীর সবই বাংলা থেকেই এসেছেন। বাংলার শিল্পকে ভীষণ সমীহ করতেন তিনি।’

এদিকে, কপিল শর্মা তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘বিদায় শ্রদ্ধেয় ধর্ম। আপনার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক, মনে হচ্ছে যেন আবারও বাবাকে হারালাম। আপনি যে ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন, তা চিরকাল আমার হৃদয় ও স্মৃতিতে থাকবে। কীভাবে এক মুহূর্তে কারও মনে জায়গা করে নিতে হয়, তা আপনার চেয়ে ভালো আর কেউ জানত না। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। সৃষ্টিকর্তা আপনাকে তাঁর চরণে স্থান দিন।’

ধর্মেন্দ্রর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, ‘বড় হওয়ার সময়, শ্রদ্ধেয় ধর্মেন্দ্র ছিলেন সেই হিরো, যা প্রত্যেক ছেলে হতে চাইত… আমাদের ইন্ডাস্ট্রির প্রকৃত হি-ম্যান। প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনি আপনার সিনেমার মাধ্যমে এবং আপনার ছড়িয়ে দেওয়া ভালোবাসার মাধ্যমে বেঁচে থাকবেন। ওম শান্তি।’

‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল। সেই সময়ে দেওল পরিবার নবাগত অভিনেত্রীকে কীভাবে আপন করে নিয়েছিল, তারই স্মৃতিচারণ করেন প্রিয়াঙ্কা।

‘ধর্মেন্দ্রর মৃত্যু চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‌‘২০০১ সালে, সিনেমায় আমার প্রথম চুক্তিপত্র হয়েছিল বিজয়তা ফিল্মস (১৯৮১ সালে ধর্মেন্দ্র প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা) থেকে। আমার প্রথম হিন্দি সিনেমাগুলোর মধ্যে এটি ছিল তাঁর ব্যানারে, তাঁর বড় ছেলের সঙ্গে। তিনি ও তাঁর পরিবার এমন এক সময়ে ইন্ডাস্ট্রিতে আমাকে স্বাগত জানিয়েছিল, যখন কেউ আমাকে চিনত না। একেবারে নবাগত একজন অভিনেত্রীর প্রতি খুব কম লোকই এমন আন্তরিকতা দেখাতে পারেন, যখন তাকে মুম্বাইয়ে কেউই চিনতেন না।’

সম্প্রতি ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়েছিল। সেসময় তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁকে আর ধরে রাখা যায়নি, পাড়ি দিলেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যু গোটা ভারতকেই শোকের সাগরে ভাসিয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর