‘বিচ্ছেদের পরই আমাকে বিয়ের প্রস্তাব দিবে ঐশ্বরিয়া’, বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের মুফতি কাভির

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের রূপের ছটায় মুগ্ধ অগণিত মানুষ। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে তাঁর অসংখ্য ভক্তের দেখা মেলে। এবার ঘটেছে ভিন্ন এক কাণ্ড! অভিনেত্রীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেন পাকিস্তানের মুফতি আব্দুল কাভি। তাঁর মতে, অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেই নাকি ঐশ্বরিয়ার সঙ্গে শুভ কাজ সেরে ফেলবেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে এই মন্তব্য করার পরই নেটিজেনদের মাঝে শোরগোল।

মুফতি আব্দুল কাভি জানান, অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে চলমান মনোমালিন্য নিয়ে তিনি অবগত। বলেন, ‘তাঁদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাঁদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাঁদের মধ্যে এ রকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

কথায় কথায় সেই পডকাস্টার মুফতি কাভির কাছে প্রশ্ন রাখেন যে, ‘একজন অমুসলিমকে কীভাবে আপনি বিয়ে করবেন?’ 

এই প্রশ্নের জবাবে কাভি বলেন, ‘ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম রাখব আয়েশা। আর তারপরেই বিয়ে করব। ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই ভালো লাগবে।’ 

তবে এই প্রথম নয়, মাঝেমধ্যেই এমন নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের মুফতি আব্দুল কাভি। একবার তিনি রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলেছিলেন রাখি তাঁর উপদেশ মেনেই নাকি ধর্ম এবং একইসঙ্গে নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা। তাঁকেও বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

ভিএফএক্সের বাড়বাড়ন্ত আর দক্ষিণী ছবির ভিড়ে টেলিভিশনের পর্দায় যখন নব্বই দশকের কোনো আলোচিত চলচ্চিত্র ফিরে আসে, তখন সেই সময়ের সিনেপ্রেমীদের মনে ভর করে এক নস্টালজিয়া! ফেলে আসা সোনালী এক যুগ। নির্মাতা...
আন্তর্জাতিক পরিমণ্ডলে মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রের অবস্থান এখন বেশ সুদৃঢ়। নিজস্ব গল্প আর নির্মাণের মুন্সিয়ানা দিয়ে এই অঞ্চলের সিনেমা বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় আজ...
প্যারিস ফ্যাশন উইকে আবারও প্রমাণ হলো, বড় পর্দায় দুই বছরের বেশি সময় অনুপস্থিত থাকলেও ভক্তদের ভালোবাসা থেকে একচুলও কমেনি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রতি। লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে তিনি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর