২৭ বছর পর তৈরি হচ্ছে ‘তাল ২’?

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম

ভিএফএক্সের বাড়বাড়ন্ত আর দক্ষিণী ছবির ভিড়ে টেলিভিশনের পর্দায় যখন নব্বই দশকের কোনো আলোচিত চলচ্চিত্র ফিরে আসে, তখন সেই সময়ের সিনেপ্রেমীদের মনে ভর করে এক নস্টালজিয়া! ফেলে আসা সোনালী এক যুগ। নির্মাতা সুভাষ ঘাইয়ের ‘তাল’ তেমনই এক ব্লকবাস্টার। ১৯৯৯ সালে সিনেমাটি মুক্তির পর অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুরের রসায়ন দর্শকমহলে ঝড় তোলে। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে সুভাষ ঘাইয়ের একটি প্রশ্নই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের জল্পনা উসকে দিয়েছে! তবে কি দীর্ঘ ২৭ বছর পর তৈরি হচ্ছে ‘তাল ২’?

৮১ বছর বয়সী এই নির্মাতার ভাষ্য, ‘আমি যে পোস্টটি শেয়ার করেছি তা একটা প্রশ্ন মাত্র! এর উত্তর দর্শকরাই দেবেন। গত ১৫ বছর ধরে আমি একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি, আপনি আবার কবে তাল বানাবেন? সেই তালের এনার্জি এতই শক্তিশালী যে জেন-জিরাও আমাকে তালের দ্বিতীয়ভাগ বানানোর অনুরোধ করছে। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটাই কঠিন। আমরা চিত্রনাট্য প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মনে হচ্ছে এটা হয়তো সঠিক সময় নয়।’

তাল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

যোগ করে তিনি বলেন, ‘যখন তাল তৈরি হয়েছিল, তখন অক্ষয় খান্না আর ঐশ্বরিয়া রাই বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন। সেই কারণেই পর্দায় তাঁদের প্রেমের গল্পের বুনোট দর্শকের হৃদয় স্পর্শ করেছিল। একইরকমভাবে অনিল কাপুর তখন একজন অভিজ্ঞ অভিনেতা। তার চরিত্রটিকেও সেইভাবেই উপস্থাপন করা হয়েছিল। একটা ভালো চিত্রনাট্য লেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সঠিক কাস্টিং। আমার যে ছবিগুলো বক্স অফিসে খারাপ ব্যবসা করেছিল তার প্রধান কারণ ছিল ভুল কাস্টিং।’

যদিও সিক্যুয়েল ছবির কাস্ট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সুভাষ ঘাই, তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‌‘সাইয়ারা’র সাফল্যের কথা বলতে গিয়ে আহান পান্ডে ও অনীত পড্ডার প্রশংসা করেছেন তিনি। ফলে এই প্রজেক্টে তাঁদের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন নির্মাতা। তিনি প্রশ্ন তুলেছেন—কোনো ভিলেন, যৌনতা বা সহিংসতা ছাড়াই যে বিশুদ্ধ প্রেমের গল্প তিনি তাল-এ বলেছিলেন, তা কি আজকের জেন-জি কিংবা জেনারেশন আলফা পছন্দ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এবার তিনি তাল-২ নির্মাণের পথে পা বাড়াচ্ছেন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর