‘ইন্ডিয়ান আইডল’জয়ী প্রশান্ত তামাং মারা গেছেন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

‘ইন্ডিয়ান আইডল’–এর তৃতীয় সিজনের বিজয়ী, জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। আজ নয়াদিল্লির নিজ বাসায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

২০০৭ সালে ইন্ডিয়ান আইডল জয়ের মাধ্যমে প্রশান্ত তামাং ব্যাপক পরিচিতি পান। এই অর্জনের মধ্য দিয়ে তিনি ভারতীয় গোর্খা সম্প্রদায়ের জন্য গর্বের প্রতীক হয়ে ওঠেন এবং নেপালি সংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র রাজু বিস্তা এক শোকবার্তায় বলেন, ‘প্রশান্ত তামাংয়ের অকালমৃত্যু গোর্খা সম্প্রদায় এবং সংগীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি। ইন্ডিয়ান আইডল জয়ের মাধ্যমে তিনি শুধু দার্জিলিং হিলস, তেরাই, ডুয়ার্স, সিকিম ও উত্তর-পূর্ব ভারত নয়, বিশ্বজুড়ে গোর্খা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও গর্বিত করেছিলেন।’

সংগীতজগতে সাফল্যের পর ২০১০ সালে নেপালি সিনেমা ‘গোর্খা পল্টান’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর তিনি ‘আংগালো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’সহ একাধিক ছবিতে অভিনয় করেন।

টেলিভিশনেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তিনি ‘অ্যাম্বার ধারা’ ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন এবং পরে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক’–এর দ্বিতীয় মৌসুমে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে।

প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে ভারতীয় সংগীত ও চলচ্চিত্রাঙ্গনে, বিশেষ করে গোর্খালি সম্প্রদায়ের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর