ধুরন্ধর ২: চরম সহিংস দৃশ্য, বাদ দিতে হলো ৬ মিনিট

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম

মুক্তির আগেই সেন্সরের কাঁচিতে পড়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। চরম সহিংস কিছু দৃশ্যের কারণে ছবিটি থেকে প্রায় ৬ মিনিট বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতের সেন্সর সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ছবিটিতে মোট ২১টি পরিবর্তনের পরামর্শ দেয়। এর মধ্যে ৪টি বড় পরিবর্তনই ছিল সহিংস দৃশ্য ঘিরে। বিশেষ করে চোখ থেঁতলে দেওয়া, শিরশ্ছেদ করে মাথা লাথি মারা, সিমেন্ট ব্লক দিয়ে আঘাত এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত—এ ধরনের দৃশ্য আংশিক কমানো বা সম্পাদনা করা হয়েছে।

এ ছাড়া ছবির কিছু তথ্যগত বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। সাবটাইটেলে নোটবন্দির তারিখ সংশোধন করা হয়েছে এবং ‘লাহোর’ শব্দটি বদলে ‘দিল্লি’ করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর উল্লেখ এবং সংবাদ ফুটেজ ব্যবহারের জন্য নির্মাতারা আলাদা অনুমতিপত্র জমা দিয়েছেন।

সেন্সরে জমা দেওয়া সংস্করণের দৈর্ঘ্য ছিল প্রায় ৩ ঘণ্টা ৫১ মিনিট। কাটছাঁটের পর ভারতে ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৪৯ মিনিট ৩৬ সেকেন্ড। বিদেশি সংস্করণের তুলনায় এটি প্রায় ৬ মিনিট কম।

আদিত্য ধর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্ত। ট্রেলারে রণবীরকে দ্বৈত চরিত্রে দেখা গেছে, যেখানে প্রতিশোধের গল্পের সঙ্গে রয়েছে ভরপুর অ্যাকশন।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এরই মধ্যে পেইড প্রিভিউ থেকে উল্লেখযোগ্য আয় এসেছে। অগ্রিম বুকিংয়েও ভালো সাড়া মিলেছে বলে জানা গেছে।

তবে সেন্সর কাট নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত (এ সার্টিফিকেট) সিনেমাতেও কেন এত কাটছাঁট প্রয়োজন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর