বলিউডের নোরা-বাদশার সঙ্গে বাংলাদেশের তাশফী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

বলিউডে জায়গা করে নেওয়া—যেখানে পৌঁছানোই বহু শিল্পীর আজীবনের স্বপ্ন, সেই মঞ্চেই এবার উড়ল বাংলাদেশের পতাকা। চমক দেখালেন তরুণ গায়িকা তাসফিয়া ফাতিমা তাশফী। বিশ্বখ্যাত মিউজিক কোম্পানি টি-সিরিজের ব্যানারে প্রকাশিত ‘সাজন রে’ গানেই ঘটল তাঁর এই বড় অভিষেক।

গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের তারকা নোরা ফাতেহি এবং ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। তাঁদের সঙ্গে একই গানে জায়গা করে নিয়ে শুরুতেই বাজিমাত করলেন তাশফী। মুক্তির কয়েকদিনের মধ্যেই গানটি পৌঁছে গেছে কোটি ভিউয়ের কাছাকাছি—নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে সাজন রে।

অথচ শুরুটা ছিল একেবারেই সাধারণ। তাশফীর ভাষ্য, ‘সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। একদিন হঠাৎ ফোন করে তিনি স্টুডিওতে ডাকেন। সেখানে তিনি গানটি শোনেন এবং রেকর্ড করেন। কিন্তু তখনও জানতেন না, একই গানে পরবর্তীতে যুক্ত হবেন বাদশাহ ও নোরা ফাতেহির মতো তারকারা। শুধু বলা হয়েছিল—গানটি বিশেষ কিছু হতে যাচ্ছে।’

এই অর্জনকে নিজের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই দেখছেন তাশফী। তাঁর কথায়, ‘বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে, তাও আবার টি-সিরিজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম কাজ—এটা নিঃসন্দেহে স্বপ্নপূরণ। একইসঙ্গে সঞ্জয়, বাদশাহ ও নোরা ফাতেহির সঙ্গে কাজ করাকে তিনি ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছেন। বিশ্বকাপের ফাইনালের...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা...
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির। তবে এবার কোনও গসিপ নয়, নিজের জীবনের এক সংবেদনশীল দিক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই নৃত্যশিল্পী-অভিনেত্রী। সম্প্রতি এক...
ক’দিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা ফাতেহি। এবার তাঁকে ঘিরে সমাজমাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর