নোরা ফাতাহিকে নিয়ে মৃত্যুর গুজব, যা জানাল অভিনেত্রীর টিম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম

ক’দিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা ফাতেহি। এবার তাঁকে ঘিরে সমাজমাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েছেন নোরা। পাহাড়ের খাদে পড়ে গেছেন তিনি! সেখানেই মৃত্যু হয় তাঁর!

আসলে তা পুরোটাই গুজব। অভিনেত্রীর টিম জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে ছিলেন অন্য এক মেয়ে, সেটা নোরা ফাতেহি ছিলেন না। অভিনেত্রী একেবারে সুস্থ ও নিরাপদে রয়েছেন। 

ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভুয়া ভিডিও ছড়ানো হয়। যেখানে দেখা যায়, পাহাড়ের মাঝে আটকে পড়েছে এক মেয়ে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‌‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যু হয়েছে।’ 

অনেক দূর থেকে এই ভিডিও তোলায় মেয়েটির মুখ ছিল অস্পষ্ট। অবশেষে নোরার টিমের পক্ষ থেকে এটি ভুয়া বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, জন্মসূত্রে নোরা ফাতেহি কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্য ভারতে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সম্প্রতি বলিউডে এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর ১০ বছর পূর্ণ হয়েছে।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর