পরিণীতির স্বামী রাঘব গেলেন বিজেপিতে, হাত রয়েছে প্রিয়াঙ্কার?

আপডেট : ০২ মে ২০২৬, ১০:৪০ এএম

সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন অভিনত্রেী পরিণীতি চোপড়ার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা। তবে এ ঘটনায় নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন এই প্রাক্তন আপ নেতা। এমনকি হু হু করে তাঁর ফলোয়ার সংখ্যাও অনেক কমেছে। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা চোপড়ার তত্ত্ব তুলে ধরেছেন এক কংগ্রেস নেত্রী! তাঁর দাবি, রাঘবের বিজেপিতে যোগ দেওয়ার পেছনে নাকি বড় শ্যালিকার হাত রয়েছে!

প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধুর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী নভজোৎ কৌরের দাবি, শ্যালিকা প্রিয়াঙ্কার পরামর্শেই রাঘব এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, প্রিয়াঙ্কা জানতে পেরেছিলেন যে আম আদমি পার্টির সঙ্গে রাঘবের দূরত্ব বাড়ছে। পরিস্থিতি ভালো নয়। এমনকি যেকোনো সময় রাঘবের বাড়িতে হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)—এমন সম্ভাবনাও ছিল।

এমন এক সময়ে বোন পরিণীতির কথা ভেবেই নাকি চোপড়া পরিবারের ছোট জামাই রাঘবকে সাহায্য করতে এগিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রীর ভাষ্য, ‘‘প্রিয়াঙ্কার নাকি বিজেপির অন্দরে ভালো যোগাযোগ রয়েছে। তাই বোনের কথা ভেবে উপযাচক হয়ে রাঘবের জন্য ‘দেশি গার্ল’ই একপ্রকার পদ্মশিবিরের সঙ্গে কথা বলা শুরু করেন।’’

আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলেছিলেন, ‘আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। তাই আপ ছেড়ে আমি ভারতীয় জনতার কাছে যাচ্ছি।’

রাঘবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। তাঁর উদ্দেশে বিদ্রুপবাণ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী নভজোৎ। অন্যদিকে, সম্প্রতি সংসদে মধ্যবিত্তদের হয়ে আওয়াজ তোলায় রাঘবের প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

অথচ বলিউডের দেশি গার্ল যে বর্তমানে ‘গ্লোবাল আইকন’ হয়ে উঠেছেন, তা বলাই বাহুল্য। হলিউড থেকে অস্কারের লালগালিচা—সবখানেই তাঁর বিচরণ। প্রশ্ন উঠছে প্রিয়াঙ্কা কি সত্যিই বিজেপি ঘনিষ্ঠ? গত বছর স্বামী নিক জোনাসকে নিয়ে সপরিবারে অযোধ্যার রামমন্দিরে গিয়ে পূজা দিয়েছিলেন এই অভিনেত্রী। এতে তাঁকে ঘিরে গেরুয়া ঘনিষ্ঠ হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে! যদিও তিনি বরাবরই ধর্মে-কর্মে মন।

রাঘবের পদ্মযোগ নিয়ে নভজোতের দাবিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। কংগ্রেস নেত্রীর দাবি, ‘প্রিয়াঙ্কা চোপড়া বুঝতে পেরেছিলেন যে রাঘব চাড্ডাকে টার্গেট করা হচ্ছে। বোনকে সুরক্ষিত রাখতেই তিনি রাঘবকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেন। আপ নেতারাও আগে থেকেই জানতেন যে রাঘব দল ছাড়ছেন।’

কংগ্রেস নেত্রী অবশ্য এখানেই থামেননি! তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে রাঘব চাড্ডা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও চিন্তিত ছিলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি। তাঁর এই নীরবতা নিয়ে দলের ভিতরেও জলঘোলা হচ্ছিল। এই সংকট বুঝতে পেরেই আসরে নামেন প্রিয়াঙ্কা। বোন যাতে কোনো বিপদে না পড়েন বা তাঁর স্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই প্রিয়াঙ্কা উদ্যোগ নিয়ে দলবদল করিয়েছেন!’

যদিও কংগ্রেস নেত্রীর এই দাবি নিয়ে এখনও প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া কিংবা রাঘব চাড্ডার কেউই প্রতিক্রিয়া দেননি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
‘হ্যালো... কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত।” একটি সাধারণ বার্তা থেকেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর