অস্কারজয়ী রাসেল ক্রোর সঙ্গে প্রিয়াঙ্কা, নতুন মিশন ‘ব্লুফ্লাই’

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু সিনেমা-সিরিজে কাজ। এভাবেই হলিউডে ক্রমশ নিজের জাত চিনিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার আরও বড় চমক! ‘ব্লুফ্লাই’ নামের একটি সিনেমায় অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সহশিল্পী হতে চলেছেন তিনি। পরিচালনা করছেন ‘প্রিডেটরস’ ও ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত নির্মাতা নিমরোদ আন্তাল।

সামাজিকমাধ্যমের এক পোস্টে প্রিয়াঙ্কা নিজেই ঘোষণা দেন এই সায়েন্স ফিকশন, অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটির। ক্যাপশনে মাত্র তিনটি শব্দ—‘অন টু দ্য নেক্সট।’ আর এতেই ভক্তমহলে উন্মাদনার পারদ চড়ে যায়। অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যঘর শুভেচ্ছাবার্তায় ভরে উঠে। শুভেচ্ছা জানাতে ভুলেননি স্বামী নিক জোনাসও।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ব্লুফ্লাই সিনেমাটির প্রেক্ষাপট কঙ্গোর এক গহীন অরণ্য। যেখানে জাতিসংঘের এক অনুবাদককে পাঠানো হয় বিমান উদ্ধারের গোপন মিশনে, সরকারি নথিতে যার কোনো অস্তিত্বই নেই! কিন্তু অভিযান যতো এগোয়, ততোই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর রহস্য। শেষপর্যন্ত এই মিশন শুধু বিমান উদ্ধারেই আটকে থাকে না, বরং তা পরিণত হয় বেঁচে থাকার এক লড়াইয়ে।

হাইল্যান্ড ফিল্ম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিয়েন ফ্রেজারের জানান, ব্লুফ্লাই শুধু অ্যাকশন নয়, রহস্য, টানটান উত্তেজনা এবং একের পর এক অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এক আন্তর্জাতিক চলচ্চিত্র হতে চলেছে। ফলে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

আরিয়েন ফ্রেজার বলেন, ‘রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের নেতৃত্বে এক চমৎকার অভিনয়শিল্পী দল রয়েছে আমাদের, যাঁরা গভীরতা আর উত্তেজনায় ভরা এই উচ্চ-ঝুঁকিপূর্ণ সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিনেমাটির পর্দা কাঁপাবেন।’ 

সিনেমাটির বৈশ্বিক স্বত্ব বিক্রির দায়িত্বে রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ। আসন্ন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) মার্কেটে তারা সিনেমাটির প্রচার ও বিক্রি শুরু করতে চলেছে। সব ঠিক থাকলে, চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও একটি মেগা প্রজেক্ট। এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর ভারতীয় সিনেদুনিয়ায় ফিরছেন তিনি। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের...
ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীটি। একসময় বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তিন দশকেই সুসংগঠিত ও শক্তিশালী...
সরকারি হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টার খোলার অনুমোদন আর দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলা...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর