প্রাক্তন, বর্তমান আর ছেলেকে নিয়ে একগাড়িতে আমির

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

ব্যক্তিজীবনের সমীকরণ নিয়ে প্রায়শই আলোচনায় থাকেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। এবার তৃতীয় বিয়ের প্রস্তুতির আমেজে আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে। কারণ, একই গাড়িতে তাঁর সঙ্গে দেখা গেল প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরি স্প্র্যাটকে। তাঁদের সঙ্গে ছেলে আজাদও ছিলেন। সামাজিকমাধ্যমে এই মুহূর্ত প্রকাশ্যে আসতেই অভিনেতাকে নিয়ে শোরগোল শুরু।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। তাঁর সঙ্গে ছিলেন পুত্র আজাদ, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাট। অনুষ্ঠান শেষে তাঁরা একসঙ্গে বেরিয়ে আসেন। আর তখনই ক্যামেরাবন্দি হয় এক অন্য ছবি, যা সামাজিকমাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, প্রথমে গাড়ির পেছনের আসনে উঠে বসেন গৌরি। কিছুক্ষণ পর একই আসনে তাঁর পাশে বসেন কিরণ রাও। দু’জনের মাঝখানে ছিলেন আমির-কিরণের ছেলে আজাদ। অন্যদিকে, সামনের আসনে বসেছিলেন আমির খান। গাড়ির কাচ তোলা থাকলেও বাইরে পাপারাৎজিদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে। 

তবে সবার নজর কেড়েছে পেছনের আসনে বসা গৌরি ও কিরণের সহজ-স্বাভাবিক কথোপকথন। ভিডিওতে তাঁদের হাসিমুখে গল্প করতে দেখা যায়, যা দেখে অনেকেই ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’র উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ আমির খানের সম্পর্কের পরিণতিকে কুর্নিশ জানিয়েছেন, আবার কেউ মজার ছলে বলছেন, ‘একজনকে সামলাতেই মানুষ নাজেহাল, আর আমির অনায়াসে প্রাক্তন ও বর্তমানকে নিয়ে একই গাড়িতে সফর করছেন!’ কেউ কেউ আবার তীব্র কটাক্ষও করছেন!

প্রসঙ্গত, বিচ্ছেদের পরেও সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বহুবার নজির গড়েছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুই প্রাক্তনের সঙ্গেই তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজও অটুট। পারিবারিক নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে বহুবার।

চলতি বছরের মার্চে নিজের জন্মদিনেও দুই প্রাক্তন স্ত্রী ও গৌরী স্প্র্যাটকে নিয়ে এক ছাদের নীচে উদযাপন করেছিলেন অভিনেতা।

এদিকে, শিগগিরই নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন আমির। আগামী ৫ জুলাই গৌরি স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন দাম্পত্যজীবন শুরু করার কথা রয়েছে তাঁর। মুম্বাইয়ে নিজের বাসভবনেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে এই শুভকাজ সম্পন্ন করবেন অভিনেতা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর