তৃতীয় বিয়ে সারলেন আমির খান

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।  এটি আমিরের তৃতীয় বিয়ে।

ধর্মীয় রীতির পরিবর্তে আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এর অধীনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ে। কারণ আমির ও গৌরি দুজনে ভিন্ন ধর্মের অনুসারী। এক সাক্ষাৎকারে আমির নিজেই বলেছিলেন যে বাড়িতে খুব সাধারণভাবে রেজিস্ট্রি বিয়ে হবে, শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

তারকাখ্যাতি নয়, পারিবারিক ঘরোয়া আয়োজন
জমকালো তারকাসমাগমের বদলে একেবারে অন্তরঙ্গ পরিবেশে বিয়ে সারতে চেয়েছেন এই জুটি। অতিথি তালিকা থেকে শুরু করে খাবারের মেনু পর্যন্ত সবকিছু আমির-গৌরি নিজেরাই ঠিক করেছেন এবং তদারকিও করছেন নিজ হাতে। মূলত পরিবার ও সবচেয়ে কাছের মানুষদের নিয়ে দিনটি উদযাপন করাই তাদের লক্ষ্য।

দুই পরিবারের মিলন
গতকালের তথ্য মতে, এই বিয়ের একটি বিশেষত্ব হলো, দুই পরিবারের সন্তানরাই একসঙ্গে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে। আমিরের আগের দুই সংসারের তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ—এর পাশাপাশি গৌরির আগের সংসারের ছেলেও থাকছে। একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকেও অতিথি তালিকায় দেখা যেতে পারে, যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিচ্ছেদের পরও পরিবারের সঙ্গে আমিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতাতেই এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিছুদিন আগে আমির, গৌরি, রিনা ও কিরণকে একসঙ্গে একই গাড়িতে দেখা যাওয়ার প্রসঙ্গও আলোচনায় এসেছিল।

কে এই গৌরি স্প্র্যাট
বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরি পেশায় একজন উদ্যোক্তা। তার মা রীতা স্প্র্যাট বেঙ্গালুরুর একটি পরিচিত সেলুনের মালিক ছিলেন। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করা গৌরি বর্তমানে মুম্বাইয়ে বিব্লান্ট সেলুন চেইনের সঙ্গে যুক্ত এবং আমির খান প্রোডাকশনেও কাজ করছেন। আগের সংসারে তার একটি ছেলে আছে, যার বয়স ছয়-সাত বছরের মধ্যে। এটি গৌরিরও দ্বিতীয় বিয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট নেতা ফিলিপ স্প্র্যাটের নাতনি, যিনি গত শতকের বিশের দশকে ভারতে এসে দেশটির স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন।

আমির ও গৌরির পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো, যদিও দীর্ঘদিন যোগাযোগ ছিল না। প্রায় দুই বছর আগে ফের যোগাযোগ হলে পুরনো বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরির সঙ্গে সম্পর্কের কথা জানান আমির। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে গৌরির মধ্যে এমন এক ধরনের প্রশান্তি খুঁজে পেয়েছেন যা আগে কখনো অনুভব করেননি।

আগের দুই বিয়ে
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৬ বছরের সংসারের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়, তবে সন্তানদের কথা ভেবে দুজনই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। কর্মজীবন ও ব্যক্তিজীবন—দুই ক্ষেত্রেই তারা ছিলেন আলোচিত এক জুটি, তবে পরে পারস্পরিক সম্মতিতে তারাও আলাদা হয়ে যান।

৬১ বছর বয়সে এসে তৃতীয়বার নতুন জীবন শুরু করেছেন আমির খান—এবার সম্পূর্ণ ঘরোয়া ও নিরাড়ম্বর পরিবেশে, পরিবারের সবাইকে পাশে নিয়ে।

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর