আমিরের স্ত্রী গৌরি সম্পর্কে যা জানা যাচ্ছে

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরি স্প্র্যাটকে বিয়ে করলেন তিনি। এটি অভিনেতার তৃতীয় বিয়ে।  

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ে অভিনেতার নিজ বাসভবনে বসেছিল এই বিয়ের আসর। তারপর থেকেই নববধূ গৌরির অতীত, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। 

৪৭ বছর বয়সী গৌরি পেশায় একজন সেলুন উদ্যোক্তা ও ফ্যাশন স্টাইলিস্ট। বেঙ্গালুরুতে তাঁর জন্ম। বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রিতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ। 

বিয়ের আসরে আমির ও গৌরি। ছবি: সংগৃহীত

ব্রিটেনে পাড়ি দেওয়ার আগে তামিলনাড়ুর উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করতেন গৌরি। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর একটি এফডিএ কোর্স সম্পন্ন করেছেন তিনি।

গৌরীর মা বেঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার চালাতেন, যা তাঁকে সৌন্দর্যশিল্পে কর্মজীবন গড়তে অনুপ্রাণিত করে। সেলুন নিয়ে কাজ করার আগে পোশাক ডিজাইন ও কাপড় সংগ্রহের কাজ করতেন এই উদ্যোক্তা। 

২০০৭ সালে প্রিমিয়াম হেয়ারস্টাইলিং ও বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’-এ সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন গৌরি। বর্তমানে তিনি মুম্বাইতে একটি বিব্লান্ট আউটলেট পরিচালনা করেন। শোনা যায় যে, আমিরের সঙ্গে পঁচিশ বছরের বন্ধুত্ব গৌরির। একসময় নাকি অভিনেতার ছবি প্রযোজনায় সাহায্য করেছিলেন।

সফল ব্যবসায়িক উদ্যোগ এবং ফ্যাশন খাতে বিনিয়োগ গৌরিকে বিপুল সম্পদ গড়ে তুলতে সহায়তা করেছে। ম্যাজিকব্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, গৌরির আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৪০ কোটি রুপি।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে পরিচয় করিয়ে দেন আমির। জানিয়েছিলেন, দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা।

সূত্র: এনডিটিভি

বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর