রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি, সহকারীর দাবি—মাকড়সার কামড় নয়

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। প্রথমে দাবি করা হয়েছিল, হায়দরাবাদে শুটিং শেষে কলকাতায় ফেরার পথে বিমানে তিনি কোনো এক পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে অভিনেত্রী ও উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় জানান, হায়দরাবাদের একটি জঙ্গলে শুটিং চলাকালে বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হন রাজেশ।

তবে এসব তথ্য নাকচ করে দিয়েছেন অভিনেতার দীর্ঘদিনের সহকারী শুভাশিস পাণ্ডা। শুক্রবার আনন্দবাজারকে তিনি বলেন, রাজেশের অসুস্থতার সঙ্গে পোকার বা মাকড়সার কামড়ের কোনো সম্পর্ক নেই।

শুভাশিসের ভাষ্য, হায়দরাবাদে শুটিং চলাকালে কোনো দুর্ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার তারা কলকাতায় ফেরেন। এরপর রোববার রাজেশের পায়ে সংক্রমণ দেখা দেয়। ডায়াবেটিসের কারণে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লেও তা শুধু ত্বকেই সীমাবদ্ধ ছিল, শরীরের ভেতরে ছড়ায়নি। পা চুলকাতে গিয়ে সমস্যার শুরু হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভুল তথ্য ছড়িয়ে পড়ায় অযথা উদ্বেগ তৈরি হয়েছে। রাজেশ নিজেও গুজব বন্ধের অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন এবং দ্রুত হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সুদীপা চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির একটি জঙ্গল এলাকায় দক্ষিণী অভিনেতা প্রভাসের একটি সিনেমার শুটিং চলছিল। শটের ফাঁকে চা খেতে গিয়ে রাজেশ বিষাক্ত মাকড়সার কামড়ে আক্রান্ত হন। ডায়াবেটিস থাকায় সেই সংক্রমণ গুরুতর আকার ধারণ করে এবং পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রাজেশ শর্মার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, শুটিংয়ের সময় পোকার কামড়ে রাজেশ আক্রান্ত হয়েছেন বলে শুনে তিনি উদ্বিগ্ন। দ্রুত সুস্থ হয়ে আবার একসঙ্গে সময় কাটানোর প্রত্যাশাও জানান তিনি।

বাংলা ও হিন্দি—দুই চলচ্চিত্র অঙ্গনেই পরিচিত মুখ রাজেশ শর্মা। কলকাতার ‘পারমিতার একদিন’ ও কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’র পাশাপাশি তিনি ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ এবং ‘মিশন রানীগঞ্জ’সহ একাধিক জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর