নরওয়ে সফরে গিয়েই ইদাকে বিয়ের প্রস্তাব দেন কৃষ। পাহাড়ঘেরা পরিবেশে হাঁটু গেড়ে বসে আংটি হাতে ইদাকে প্রেম নিবেদন করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সেই বিশেষ মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইদা। সেখানে শুরুতেই দেখা যায়, অনামিকায় ঝলমল করছে এনগেজমেন্ট রিং। এরপরেই ক্যামেরা ঘুরিয়ে দেখান কৃষকে। পোস্টের ক্যাপশনে তিনি সেই বিশেষ মুহূর্তের তারিখ, সময় ও জায়গার নাম জানান। লেখেন, ‘০১/০৭/২৬ রাত ১১টা ইত্রেসান্দ।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। মন্তব্যঘরে অভিনেত্রী খুশি কাপুর লেখেন, ‘খুবই কিউট।’ এ ছাড়াও বেদাং রায়না, শর্বরী, ওরি, আলিয়া কাশ্যপ, আলিজে আগ্নিহোত্রী, আহসাস চান্নাসহ বলিউডের বহু পরিচিত মুখ এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। অনুরাগীরাও তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ইদা আলি শুধু ইমতিয়াজ আলির মেয়ে হিসেবেই পরিচিত নন। বাবার পথ অনুসরণ করে তিনিও চলচ্চিত্র নির্মাণে নিজের পরিচিতি গড়েছেন। পরিচালনা করেছেন ‘মায়া’, ‘লিফট’, ‘থাই মাসাজ’র মতো ছবি। ধীরে ধীরে বলিউডে একজন স্বাধীন নির্মাতা হিসেবে নিজের জায়গা করে নিচ্ছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৯৯৫ সালে প্রীতি আলিকে বিয়ে করেন ইমতিয়াজ আলি। ২০০১ সালে জন্ম হয় তাঁদের মেয়ে ইদার। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও, বন্ধুত্ব বজায় রয়েছে। একসঙ্গে কাজও করেন দুজনে। এবার তাঁদের সন্তান ইদা ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া