বছর দুয়েক আগে সবুজ ঘাসের মাঠ থেকে যে প্রেমের গল্প ছড়িয়েছিল, সম্প্রতি তারই নতুন অধ্যায়ে পা রাখলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি। গত ২৬ আগস্ট সামাজিকমাধ্যমে বাগদানের ঘোষণা দেন এই তারকাযুগল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
দীর্ঘ ২ বছর প্রেমের পর বিয়ের পথে এগোলেন সুইফট-কেলসি। আর বাগদানের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উন্মাদনা দেখে কে! মাত্র দুই ঘণ্টার মাথায় তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় দেড় কোটি (১৪.৫ মিলিয়ন) প্রতিক্রিয়া জমা পড়ে। এমনকি বাগদানের খবরে ইনস্টাগ্রাম ক্র্যাশ করেছিল—এমনটাও শোনা গেছে। ছবি: সংগৃহীত
কানসাস সিটি চিফস’র তারকা খেলোয়াড় ট্রাভিস কেলসি। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবার এই দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিসৌরির কানসাস সিটির মাঠে সেসময় শিকাগো বিয়ার্সের বিপক্ষে জয় পেয়েছিল কেলসির দল সিটি চিফস। এদিন মা, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধু-বান্ধবদের নিয়ে গ্যালারিতে ছিলেন সুইফট। ম্যাচ শেষে কেলসির সঙ্গে গিয়েছিলেন একটি প্রাইভেট পার্টিতেও অংশ নেন গায়িকা। এর পরই মূলত কেলসির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত
২০২৩ সালের জুলাই থেকেই মূলত দুজনের সম্পর্ক গভীর হয়। দ্য ইরাস ট্যুর চলাকালে অ্যারোহেড স্টেডিয়ামের এক কনসার্টে গায়িকার সঙ্গে দেখা করতে ব্যাকস্টেজে হাজির হয়েছিলেন কেলসি। এ সময় তিনি সুইফটকে মোবাইল নাম্বারসহ একটি ফ্রেন্ডশিপ ব্র্যাসলেট উপহার দেন। এ শুভ সূচনার অনেকদিন পর ‘নিউ হাইটস’ পডকাস্টে এই কথা জানান ফুটবল তারকা নিজেই। ছবি: সংগৃহীত
অ্যারোহেড কনসার্টের সপ্তাহখানেক পরই বিভিন্ন সংবাদমাধ্যমে সুইফট-কেলসির সম্পর্কের খবর প্রকাশিত হয়। এরপর সেপ্টেম্বরে এই গুঞ্জনের বিষয়ে কেলসি বলেন, ‘‘আমি তার কোর্টে বল দিয়েছি এবং তাকে বলেছি, ‘আমি তোমাকে অ্যারোহেডের মঞ্চ মাতাতে দেখেছি। তুমিও অ্যারোহেডে আমাকে দেখতে আসতে পার।’’’ সেই ম্যাচ দেখতে সপরিবারে মাঠে গিয়েছিলেন সুইফট। ছবি: সংগৃহীত
সুইফটিরা এই তারকাযুগলকে ভালোবেসে ‘টেইভিস’ বলে সম্বোধন করেন। ছবি: সংগৃহীত
কেলসি শুধু এই তারকাদেরই ছাড়িয়ে যাননি, বরং সুইফটের কল্পনাকেও ধারণ করেছেন। কিশোর বয়সে তাঁর লেখা গানে রোমান্স যেভাবে উঠে এসেছে, কেলসি যেন তারই প্রতিচ্ছবি! গ্র্যামির লাল গালিচায় ‘টি চেইন’ পরিহিত সুইফট। ছবি: সংগৃহীত
এ ছাড়া ২০২৩ সালের ১ অক্টোবর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সিটি চিফসের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সুইফট। সেই ম্যাচে গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন ব্ল্যাক লাইভলি, রায়ান রেনল্ডস, সোফি টার্নার, সাবরিনা কারপেনটার, অ্যান্থনি পুরোওস্কি ও হিউ জ্যাকম্যানের মতো তারকারা। এদিন প্রায় ২৯ মিলিয়ন দর্শক ম্যাচটি উপভোগ করেন, যা সুইফটের তারকা খ্যাতির প্রভাব বলেই বিবেচনা করা হয়। ছবি: সংগৃহীত
এর আগে বিনোদন দুনিয়ার অনেকের সঙ্গেই টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা গেছে। সংগীতশিল্পী থেকে শুরু করে অভিনেতা—অনেকেই রয়েছেন সেই তালিকায়। তাঁরা হলেন জন মেয়ার, জো জোনাস, হ্যারি স্টাইলস, ডিজে ক্যালভিন হ্যারিস, ম্যাটি হিলি, জ্যাক জিলেনহাল, টম হিডলস্টোন, জো অ্যালউইন প্রমুখ। ছবিতে প্রাক্তন জো অ্যালউইনের সঙ্গে সুইফট। ছবি: সংগৃহীত
অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘ ৬ বছর সম্পর্কে ছিলেন সুইফট। একসঙ্গে তাঁদের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেলেও প্রেম নিয়ে খুব বেশি মাতামাতি প্রকাশ্যে আসেনি। ২০২৩ সালের এপ্রিলে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর পাঁচ মাস পরই কেলসির প্রেমে পড়েন সুইফট। ছবি: সংগৃহীত