ছবি ছাড়লেন ফারহান, আমিরের 'লালকারা'য় নতুন মুখ সিদ্ধান্ত গুপ্ত

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

আমির খান প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমা 'লালকারা'র কুশীলব তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। শোনা যাচ্ছে, শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা-প্রযোজক ফারহান আখতার। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন জনপ্রিয় ওয়েব সিরিজ 'জুবিলি'খ্যাত অভিনেতা সিদ্ধান্ত গুপ্ত।

জানা গেছে, স্বাধীন ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন আমির খান, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। চিত্রনাট্য রচনার দায়িত্বে রয়েছেন পীযূষ গুপ্ত ও নীরজ সিং। মূল চরিত্র লালা অমরনাথের ভূমিকায় দেখা যাবে খোদ আমির খানকেই। ফারহান আখতারকে প্রাথমিকভাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বিবেচনা করা হয়েছিল, সম্ভবত লালা অমরনাথের ছোটবেলার এক বন্ধুর ভূমিকায়, যে দেশভাগের পর পাকিস্তানে থেকে যায়। তবে নিজের অন্যান্য প্রকল্পের শুটিং সময়সূচির সঙ্গে সংঘর্ষ হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাদ পড়তে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে।

আমির খান ও ফারহান আখতারের একসঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল, কারণ 'লগান'-এর পর প্রায় দুই দশক পার হলেও এই জুটির নতুন কোনো কাজ দেখা যায়নি। ফারহানের প্রস্থানে সেই উন্মাদনায় কিছুটা ভাটা পড়লেও, তার পরিবর্তে আসা সিদ্ধান্ত গুপ্তের উপস্থিতি নিয়েও কম কৌতূহল তৈরি হয়নি। ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য ইতিমধ্যে সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি, আর তাই এই বড় বাজেটের ঐতিহাসিক-ক্রীড়াভিত্তিক ছবিতে তার অন্তর্ভুক্তি অনেকের কাছেই যৌক্তিক মনে হচ্ছে।

এদিকে আমির খান বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রযোজক হিসেবে 'লাহোর ১৯৪৭' নিয়ে কাজের পাশাপাশি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকেও যুক্ত রয়েছেন তিনি। এত ব্যস্ততার মাঝেও 'লালকারা' নিয়ে তার বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন ঘনিষ্ঠ মহল।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর