২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:৫৭ পিএম

এমরান হাশমির সিনেমা মানেই একসময় ছিল প্রেম, বিরহ আর মেলোডিয়াস গানের অন্যরকম এক জগৎ। ২০০৭ সালের ‘আওয়ারাপন’ সেই আবেগেরই অন্যতম উদাহরণ। দীর্ঘ ১৯ বছর পর সেই সিনেমার নতুন অধ্যায় নিয়ে ফিরেছেন এমরান হাশমি। আর ফিরেই যেন পুরোনো সেই জাদু আবারও ছড়িয়ে দিয়েছেন বক্স অফিসে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ‘আওয়ারাপন ২’ এখন ছুটছে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলকের দিকে।

বক্স অফিসের হিসাবে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতোমধ্যে ১৯২ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ ২০০ কোটির ক্লাবে ঢুকতে আর প্রয়োজন মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি। ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। গ্রস আয় ১৬২ কোটি ৫০ লাখ রুপি। দেশের বাইরে থেকেও এসেছে উল্লেখযোগ্য আয়। দশম দিনে বিদেশি বাজারে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৫০ লাখ রুপি। ফলে সেখানে মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি।

দ্বিতীয় সপ্তাহের শুরুতে আয় কিছুটা কমলেও সপ্তাহান্তে আবার ঘুরে দাঁড়ায় সিনেমাটি। শুক্রবার ভারতে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয়ের পর শনিবার সংগ্রহ বেড়ে হয় ৮ কোটি ২৫ লাখ। রবিবার এক লাফে তা পৌঁছে যায় ৮ কোটি ৭৫ লাখ রুপিতে। অর্থাৎ সপ্তাহান্তে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে ‘আওয়ারাপন ২’-এর নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহেও ধারাবাহিক সাফল্য সিনেমাটিকে নিয়ে যাচ্ছে নতুন মাইলফলকের দিকে।

তবে শুধু ব্যবসার হিসাবেই সিনেমাটির গল্প শেষ নয়। ২০২৬ সালের হিন্দি সিনেমার আলোচিত ছবিগুলোর তালিকাতেও জায়গা করে নিয়েছে এটি। একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিস লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে এমরান হাশমির সিনেমাই।

নিতিন কাক্কর পরিচালিত সিনেমাটিতে এমরানের সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমারসহ অনেকে। বিশেষ চরিত্রে দেখা গেছে শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়াকেও।

দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া অবশ্য একেবারে একরকম নয়। ধীরগতির প্রথমার্ধ, অনুমানযোগ্য কিছু মোড় ও দুর্বল খলনায়ক নিয়ে সমালোচনা থাকলেও এমরান হাশমির অভিনয় প্রশংসা পেয়েছে। আর পুরোনো ‘আওয়ারাপন’-এর আবেগ, গান ও এমরানের উপস্থিতির প্রতি দর্শকের নস্টালজিয়াই হয়তো নতুন সিনেমাটির সবচেয়ে বড় শক্তি।

 

‘মহানগর’ ভক্তদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। জনপ্রিয় ওয়েব সিরিজটির তৃতীয় সিজন নিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে প্রকাশ করা একটি ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য...
একজন দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যজন ভয়ংকর এক খলনায়ক। একজন অন্ধকারের মধ্যেও সত্য খুঁজছেন, অন্যজন যেন সেই অন্ধকারেরই প্রতিচ্ছবি। মুখোমুখি দুই তারকা সাইফ আলি খান ও অক্ষয় কুমার। আর তাদের এই ইঁদুর-বিড়াল লড়াই...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জীবনে প্রেম এসেছে একাধিকবার। সম্পর্ক নিয়ে হয়েছে আলোচনা, এসেছে বিয়ের প্রসঙ্গও। এমনকি তিনবার নাকি বিয়ের সিদ্ধান্তের একেবারে কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা...
পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর