সেলিব্রেটি ক্রিকেট লিগ

‘হামলাকারী দুয়েকজন আমার সহকর্মী’

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:০৬ পিএম

মারামারির ঘটনায় সাময়িকভাবে স্থগিত রয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। কিন্তু আলোচনা-সমালোচনা থেমে নেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসছে নানা ঘটনা। এবার ওই দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা মনোজ প্রামাণিক। অপরাধীদের শাস্তি দাবি করে তিনি জানান, হামলাকারীদের মধ্যে দুয়েকজন তাঁর পরিচিত, যাঁরা তাঁর সহকর্মী।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বিভিন্ন ভিডিওচিত্রে জানা গেছে, সেদিন মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস বনাম দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন ক্রিজে ছিলেন মনোজ প্রামাণিক। বাগবিতণ্ডার শুরু হয়েছিল তাঁর সঙ্গেই। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বললেন, ‘অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নিব। মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক।’

মনোজ প্রামাণিক খেলেছেন রানার ফাস্টিস টিমে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওই ঘটনার পর থেকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বলে জানিয়েছেন মনোজ প্রামাণিক। হামলাকারী দুয়েকজন তাঁর পরিচিত সহকর্মী—এমনটা উল্লেখ করে এই তারকা বললেন, ‘যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।’

সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মনোজ প্রামাণিক। বললেন, ‘আমাদের টিমের ওপর যারা আঘাত করেছিল তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানাই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। পরদিন গ্রুপ পর্বের দ্বিতীয় খেলা চলাকালে মারামারির ঘটনা ঘটে। এতে লিগটি আপাতত স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে তাঁরা জানিয়েছে, মারামারির ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তবে কোন থানায় কাদের নামে মামলা হয়েছে, সেটা স্পষ্ট করেনি আয়োজক কমিটি।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 
শিক্ষা কার্যক্রম শুরুর ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে আটটি আলাদা আলাদা স্থানে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর