সিসিএল নিয়ে বিস্ফোরক দীঘি

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম

সেলিব্রেটি ক্রিকেট লিগের (সিসিএল) অপ্রীতিকর ঘটনা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। এই জেরে টুর্নামেন্টটি সাময়িক স্থগিত রয়েছে। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় আয়োজক কমিটি। ওই মারামারির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও আলোচনা-সমালোচনা চলছে। যা শোবিজ তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ। সিসিএল কাণ্ডে বিব্রত বোধ করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি নিজেও একটি দলের হয়ে সিসিএল খেলেছিলেন। তাই খুব কাছ থেকে দেখে কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। এনেছেন কিছু অভিযোগও!

আজ রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। সেখানে সিনেমাটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই তারকা। প্রসঙ্গক্রমে এসেছে সিসিএল বিতর্কও!

কিছু বিস্ফোরক প্রশ্ন রেখে এই চিত্রনায়িকা বললেন, ‌‌‘সিসিএলে আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিল? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিত ছিল সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখবো, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডিরা ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?’

যোগ করে দীঘি বলেন, ‘সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনও খারাপ না, তারাও সেলিব্রেটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।’

নায়িকার মতে, সিসিএল আয়োজকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল। নিরাপত্তার বিষয়েও তাঁদের চিন্তা করা দরকার ছিল। বিষয়গুলো অবতারণা করে কর্তৃপক্ষের কাছে কেমন টুর্নামেন্ট প্রত্যাশা করেন, এমনটা জানতে চাইলে দীঘি বলেন, ‘সামনে এরকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত। এবং সেলিব্রেটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরও বেশি সেলিব্রেটি মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছে, এটা কোনোভাবেই সেলিব্রেটি ক্রিকেট লিগ হতে পারে না।’

প্রসঙ্গত, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। পরে তাঁরা রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) চিকিৎসাধীন ছিলেন। 

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...

এলাকার খবর