তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত এ ছবিটি নিয়ে আগে থেকেই তুমুল আগ্রহ ছিল তার ভক্তদের মধ্যে। ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত বিজয় হতাশ করেননি। উঠে এসেছে ‘ফ্যামিলি ম্যান’ ও তার বিপ্লবী সত্তা। ধুন্ধুমার মারপিট, আবেগ আর ভিএফএক্সের সমীকরণ অন্য এক মাত্রা তৈরি করেছে।
তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত পৌনে ৩ মিনিটের নাতিদৈর্ঘ্যের এই ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। সিনেমাটিতে ভারতের সীমান্তবর্তী অঞ্চল দেখানো হয়েছে। যেখানে এসেছে অন্ধকার জগত ও পুলিশের দ্বৈরথ। ট্রেলার মাতিয়ে রাখা বিজয়ের পাশাপাশি সঞ্জয় দত্তও আলাদাভাবে নজর কেড়েছেন। এ সিনেমায় বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন তৃষা। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান প্রমুখ।
নেট ঘেঁটে জানা যায়, অ্যাকশন থ্রিলারধর্মী ‘লিও’ সিনেমার কাহিনি এগিয়েছে পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় নায়ককে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।
এদিকে চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানির প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের ‘লিও’ ভারতের সঙ্গেই আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে এদেশেও।


প্রথম দক্ষিণী সিনেমা হিসেবে বাংলাদেশে বিজয়ের ‘লিও’
ইতালির রাস্তায় দুর্ঘটনা, জেলে যেতে হচ্ছে শাহরুখের নায়িকাকে?
