গোয়া উৎসবে ঝলমলে জয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

বিশ্বের অন্যতম আলোচিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা  এবার বেশ ভালো কাটছে জয়া আহসানের। এতে পাঁচ-পাঁচটি ছবি থাকছে এ অভিনেত্রীর।

উৎসবের উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এর ট্রেলার প্রকাশিত হয়, ছবিটি দেখানো হয় গত বৃহস্পতিবার। সিনেমায় ‘কড়ক সিং’ সহকর্মী পঙ্কজ ত্রিপাঠী। পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া ও পঙ্কজ। ছবি ফেসবুক থেকে নেওয়া উৎসবে আছে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালনায় ‘ফেরেশতে’। চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় জয়া আহসান, মুর্তজা আতাশ জমজম এবং জয়ার সহ-অভিনেতা সুমন ফারুক উপস্থিত ছিলেন।

এই প্রেমমূলক ও মানবিক মূল্যবোধ মিশেলে তৈরি চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। চলচ্চিত্রটিতে বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

জয়া আহসান। ছবি ফেসবুক থেকে নেওয়া এছাড়াও জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’ ছবিদুটিও অংশ নিয়েছে । জয়া বলেন, ‘এ বছরটা দারুণ কেটেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্তি ছাড়াও নানা ধরনের ছবিতে যুক্ত হতে পেরেছি। বিশেষ করে উৎসবে ছবিগুলো দেখানো হচ্ছে। ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার ছবি গেছে। তবে উৎসব (গোয়া) আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব।’

ফেরেশেতে টিমের সঙ্গে জয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া অন্যদিকে সায়ন্তন মুখোপাধ্যায়ের ঝরা পালক সিনেমায় অভিনয় করে জয়া আহসান ব্যাপকভাবে প্রশংসা পেয়েছেন কলকাতাসহ সারা পশ্চিমবাংলাজুড়ে। কবি জীবনানন্দ দাশের জীবনের ওপর এই সিনেমা নির্মিত হয়েছে। ঝরা পালকও প্রদর্শিত হবে উৎসবে।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর