এবার কন্নড়ে পা রাখছেন নোরা ফাতেহি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

নোরা ফাতেহি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বলিউডে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নোরা ফাতেহি। আইটেম গার্ল হিসেবে নজর কেড়েছেন গোটা বিশ্বের। তবে ক্যারিয়ারে এখনও কোনও সিনেমায় মূল চরিত্রে তাঁকে দেখা যায়নি। এ নিয়ে এই মডেল-অভিনেত্রীর অনুযোগেরও কমতি নেই। এবার হয়তো সেই আক্ষেপ কিছুটা গুঁছতে যাচ্ছে। প্রথমবারের মতো কন্নড় ছবিতে নাম লেখিয়েছেন তিনি। ছবির নাম ‘কেডি—দ্য ডেভিল’। পরিচালনা করছেন দক্ষিণী নির্মাতা প্রেম। খবর দ্য টেলিগ্রাফের।

সম্প্রতি প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন্সের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নোরা ফাতেহি। তারই একটি প্রজেক্ট এই ছবি। এর আগে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কন্নড়ে এবারই প্রথম পা রেখেছেন অভিনেত্রী।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নোরা। তিনি বলেন, ‌‘নতুন দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনে এই উদ্যোগ দারুণ এক সুযোগ এবং কর্ণাটকের গল্প বলার ঐতিহ্যের বিভিন্ন দিক উঠে আসছে এতে। দর্শকদের জন্য আমরা কী নিয়ে আসছি তা দেখাতে আমার আর অপেক্ষা সইছে না।’

এই ছবিতে নোরা ছাড়াও থাকছেন বলিউডের সঞ্জয় দত্ত ও শিল্পা শেঠি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রযোজনা সংস্থাটি ইনস্টাগ্রামে শুটিং সেটের এক ঝলক শেয়ার করেছে। যেখানে নোরা ও সঞ্জয় দত্তকে দেখা গেছে। 

কেভিএন’র তরফে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘হৃদয় নিংড়ে দিতে কেডি-এর যুদ্ধক্ষেত্রে এলেন অনিন্দ্য সুন্দরী নোরা ফাতেহি।’

প্রযোজনা সংস্থাটি আরও বলেছে, ‘কন্নড়ে নোরাকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর প্রতিভা অতুলনীয়। আমরা বিশ্বাস করি আমাদের চলচ্চিত্রে তাঁর উপস্থিতি অন্য মাত্রা যোগ করবে।’

নোরাকে নিয়ে নির্মাতা প্রেম বলেন, ‘নোরার যুক্ত হওয়া ছবিটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি অনেক ডেডিকেশন নিয়ে এসেছেন এবং কাজের প্রতি মন দিয়েছেন। এই গ্লোবাল সেনসেশনের ওপর আমার অগাধ বিশ্বাস রয়েছে।’

জানা গেছে, সিনেমাটি চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন ধ্রুব সারজা, ভি রবিচন্দ্র ও রেশমা নানাইয়া প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছেন। বিশ্বকাপের ফাইনালের...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা...
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির। তবে এবার কোনও গসিপ নয়, নিজের জীবনের এক সংবেদনশীল দিক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই নৃত্যশিল্পী-অভিনেত্রী। সম্প্রতি এক...
বলিউডে জায়গা করে নেওয়া—যেখানে পৌঁছানোই বহু শিল্পীর আজীবনের স্বপ্ন, সেই মঞ্চেই এবার উড়ল বাংলাদেশের পতাকা। চমক দেখালেন তরুণ গায়িকা তাশফীয়া ফাতিমা। বিশ্বখ্যাত মিউজিক কোম্পানি টি-সিরিজের ব্যানারে...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর