মিস ইউনিভার্সে মিস মেক্সিকোকে প্রকাশ্যে অপমান, বেরিয়ে গেলেন প্রতিযোগীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার এক ইভেন্টে ঘটে গেল চরম নাটকীয়তা। আয়োজক দেশের এক শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে মিস মেক্সিকোকে অপমান করায় ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য প্রতিযোগীরাও। শেষ পর্যন্ত বেশ কয়েকজন ওয়াকআউট করেন অনুষ্ঠান থেকে।

ঘটনাটি ঘটে প্রাক-প্রতিযোগিতা এক অনুষ্ঠানে। সেখানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইসারাগ্রিসিল প্রকাশ্যে মিস মেক্সিকো ফাতিমা বোশকে তিরস্কার করেন। অভিযোগ, তিনি নাকি প্রচারণামূলক কনটেন্ট পোস্ট করেননি।

সবার সামনে এভাবে অপমানিত হওয়ায় ফাতিমা প্রতিবাদ জানান। তখন নাওয়াত নিরাপত্তাকর্মীদের ডেকে বলেন, যাঁরা তাঁকে সমর্থন করছেন, তাদেরও প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে! মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হলে। ফাতিমা রুম থেকে বেরিয়ে যান, আর তাঁর সঙ্গে সংহতি জানিয়ে আরও কয়েকজন প্রতিযোগীও অনুষ্ঠান ত্যাগ করেন।

ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হয়, আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরে মিস ইউনিভার্স সংগঠন নাওয়াতের আচরণকে ‘দুর্ব্যবহার ও অসম্মানজনক’ বলে কঠোর নিন্দা জানায়। সংস্থার প্রেসিডেন্ট রাউল রোচা বলেন, ‘তিনি একজন ভদ্র আয়োজকের ভূমিকা ভুলে গেছেন। একজন প্রতিযোগীকে অপমান করা এবং নিরাপত্তাকর্মী ডেকে ভয় দেখানো—এটি গুরুতর অপব্যবহার।’

এ ঘটনার পর সংগঠনটি জানিয়েছে, নাওয়াতের অংশগ্রহণ ‘যতটা সম্ভব সীমিত’ করা হবে, এমনকি প্রয়োজনে পুরোপুরি বাদও দেওয়া হতে পারে।

বিতর্কের জেরে মিস ইউনিভার্স ডেনমার্ক ভিক্টোরিয়া থেইলভিগসহ কয়েকজন প্রতিযোগী ওয়াকআউট করেন। ডেনমার্কের প্রতিনিধি বলেন, ‘এটি নারীর প্রতি অসম্মান। একজন প্রতিযোগীকে অপমান করা একেবারেই অগ্রহণযোগ্য। তাই আমি আমার কোট নিচ্ছি, আর এই অনুষ্ঠান ছেড়ে যাচ্ছি।’

পরে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘আমি ভয় পাইনি, আমার কণ্ঠ আরও শক্তভাবে তুলব। আমি এখানে এসেছি নারীদের প্রতিনিধিত্ব করতে, তাদের জন্য কথা বলতে। আমি কোনো পুতুল নই যে সাজিয়ে বসিয়ে রাখা হবে।’

ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় নাওয়াতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে, আর ফাতিমার সাহসিকতার প্রশংসা করছেন সবাই।

পরবর্তীতে নাওয়াত এক ভিডিও বার্তায় বলেন, ‘যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা অস্বস্তি বোধ করে, আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে সেই ৭৫ জন প্রতিযোগীর কাছে ক্ষমা চাচ্ছি, যারা সেদিন উপস্থিত ছিলেন।’

তবে বিতর্কের মধ্যেই এগিয়ে চলছে প্রতিযোগিতা। বুধবার (৫ নভেম্বর) ব্যাংককে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে অংশ নিয়েছেন সকল প্রতিযোগী। চূড়ান্ত পর্বে নতুন মিস ইউনিভার্সের মুকুট পরানো হবে আগামী ২১ নভেম্বর। আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা।

পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসছে ‌‘প্রাগৈতিহাসিক’ উপন্যাসের চরিত্র ভিখু। ধুতি আর বাবা গেঞ্জি পরা এক হাত অবশ, সেই হাত ধরে ছুটছে। এদিকে নবাব সিরাজউদ্দৌলা তার দরবার খুজে পাচ্ছে না। সে দরবার খুঁজছে। গোপাল...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর