‘পরী, তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে প্রশ্ন না করালেও পারতে’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

চিত্রনায়িকা পরী মণির জন্মদিন মানেই চমকে ভরা বিশেষ আয়োজন। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনে ছিলেন মালয়েশিয়ায়, সেখান থেকে ফিরে এবার ঘনিষ্ঠজনদের নিয়েও তিনি কেক কাটলেন। তবে তাঁর অনুষ্ঠানে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী প্রসূন আজাদ। সেখানে আইনশৃঙ্খলা ও অতিথিদের অভ্যর্থনা জানানোর দায়িত্বরতদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি সেখান থেকে ফিরে আসেন।         
   
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে বিষয়টি তুলে ধরেন প্রসূন। তিনি বলেন, ‘‌‘পরী মণি মানুষদের দাওয়াত দেয়। মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-সান্ডা, পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে ‌‘আপনি কে?’ পরী মণি হয়তো নিজেও জানে না তার নাম রৌশন করতে যতলোক সে টাকা খরচ করে রেখেছে, তারা প্রত্যেকেই তার গেস্টদের (অতিথি) মূলত অপমান করার জন‍্যই কাজ করছে। এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি ও প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ ও কলম ধরিয়ে দিলে বরং খরচা কম হতো। সাথে আগত অতিথিদেরও অসম্মান হতো না। কাউকে জিজ্ঞেস করার আগে একটা গেস্ট লিস্ট (অতিথিদের তালিকা) রাখা প্রয়োজন।’

সচরাচর শোবিজ অঙ্গনের আমন্ত্রণে দেখা যায় না প্রসূনকে—এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রোতে করে, রিকশা করে প্রচুর ধকল পেরিয়ে গিয়েছিলাম। কারণ সে (পরী মণি) আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোক-দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে, আমি কে? যেকোনো অনুষ্ঠানে যাওয়া বাচ্চাদের ম‍্যানেজমেন্ট, একজন গৃহিণীর জন‍্য এটা খুব সহজ কাজ না। আমি কে—এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনও হতে পারি নাই। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারি নাই।’

সবশেষে অভিমানের সুরে এই অভিনেত্রী বলেন, ‘যদিও আমি গিয়েছিলাম এবং চলেও এসেছি। অন্যসময় কোথাও দেখা হবে।’

প্রসঙ্গত, ২৪ অক্টোবর ছিল পরী মণির জন্মদিন। অবশ্য তার ৪ দিন আগেই মেকাপ আর্টিস্ট অর্ক তাঁকে চমকে দিয়ে জন্মদিনের আয়োজন করেন। তারপর ২৩ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে উড়াল দেন পরী, সেখানেই কাটে তাঁর জন্মদিন। সেখান থেকে ফিরে গতকাল সন্ধ্যায় ঘনিষ্ঠজনদের নিয়ে ফের কেক কাটেন। 

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর