ছোট্ট মেয়ের সঙ্গে খুনসুটি করে ফিরছিলেন, ট্রাকে পিষে দিল গায়ককে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের জনপ্রিয় গায়ক হারমান সিধু। পিএনসি নিউজ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মানসা থেকে নিজের গ্রাম খিয়ালা ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। 

তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায়, পিষে যায় এবং ঘটনাস্থলেই হারমান সিধুর মৃত্যু হয়। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মানসা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই হারমান সিধু ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে কাটানো এক স্নেহময় একটি মুহূর্ত শেয়ার করেছিলেন। যা এখন ভক্তদের কাছে হৃদয়বিদারক এক স্মৃতিতে পরিণত হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পঞ্জাবি গায়ক হাসিমুখে ছোট্ট মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন আর হাতে গাঁদা ফুল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। বাবা–মেয়ের একসঙ্গে কাটানো মুহূর্তটাই যে স্মৃতি হয়ে যাবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি হারমান।

হারমান সিধু তাঁর হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার তে পিয়ার’-এর সুবাদে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মঞ্চশিল্পী হিসেবেও ছিলেন অত্যন্ত পরিচিত। গায়িকা পূজার সঙ্গে একাধিক অ্যালবামে কাজ করে তিনি আরও বেশি শ্রোতার মন জয় করেন। তাঁর গাওয়া ‘কই চক্কর নাই’, ‘বেবে বাপু’, ‘বাব্বার শের’, ‘মুলতান ভিএস রাশিয়া’সহ বেশ কিছু গান দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে মাদকসহ বন্ধুদের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন সিধু। তখন তিনি পুলিশকে জানান, ছয়-সাত মাস ধরে মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন এবং দিল্লিভিত্তিক এক নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে নিয়মিত কম দামে এসব মাদক সংগ্রহ করতেন।

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসা থেকে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর...
প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে চলমান তদন্তে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে ভারতের আদালত। গুয়াহাটির ফাস্ট ট্র্যাক কোর্ট তার সাবেক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন ‘মহাবীর...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর