২৫ সেকেন্ডে ২০ রাউন্ড গুলি, জিম থেকে বের হতেই ভারতীয় গায়ক খুন

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

জিমের বাইরে বের হতেই খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গত ২৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশের শামলিতে এই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমের এক পোস্টে ৩৫ বছর বয়সী গায়ককে হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত ‘গোগি গ্যাং’। 

পুলিশ সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা নাগাদ জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন অঙ্কিত। মাত্র ২০-২৫ মিটার দূরে পৌঁছাতেই তিন থেকে চারজন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় মাত্র ২৫ সেকেন্ডে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়। অঙ্কিতের শরীরে একাধিক গুলি লেগেছে। 

গুলি চালানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে করা হলেও শেষরক্ষা হয়নি, মৃত্যুবরণ করেন তিনি। তবে কী কারণে গায়কের ওপর এই হামলা, তা এখনও জানতে পারেনি পুলিশ। আততায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

হত্যাকাণ্ডের পর সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে অঙ্কিতকে খুনের দায় স্বীকার করেছে ‘গোগি গ্যাং’। তাদের দাবি, অঙ্কিত গ্যাংটির প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি গ্যাংয়ের সঙ্গে যুক্ত একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি গানও তৈরি করেছিলেন বলে অভিযোগ।

গোগি গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়। সেখানে ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়, ‘এটি কেবল শুরু, সবারই পালা আসবে।’ তবে সামাজিকমাধ্যমে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে চলমান তদন্তে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে ভারতের আদালত। গুয়াহাটির ফাস্ট ট্র্যাক কোর্ট তার সাবেক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন ‘মহাবীর...
আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানের কথা...
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
জীবনের দীর্ঘ পথচলার গল্প এবার নিজ কলমেই তুলে ধরলেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। আত্মজীবনী লিখে পাঠকের হাতে তুলে দিলেন নিজের জীবনের না বলা বহু অধ্যায়। জন্মদিনের ঠিক আগে প্রকাশিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর