‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

প্রতারণার অভিযোগে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। খবর এসোসিয়েটেড প্রেসের (এপি)।

এর আগে, জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ আনা হয়েছিল এবং ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংককের একটি আদালতে তাঁর হাজিরা দেওয়া কথা ছিল, কিন্তু অবশেষে হাজির হতে ব্যর্থ হন। 

ব্যাংকক দক্ষিণ জেলা আদালতের এক বিবৃতি অনুসারে, যেহেতু জাকরাজুততিপ তাঁর অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেননি, তাই তিনি পালিয়ে যাবেন বলে মনে করা হয়েছিল।

আয়োজকদের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর্দা নেমেছে। তবে এবারের আসরে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকরাজুততিপকে ঘিরে। তাঁর মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।

জেকেএন-এ বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে এই উদ্যোক্তার বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট। এ ছাড়া নতুন করে আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, চলমান আর্থিক সংকটের মাঝেই জাকরাজুততিপ নাকি মেক্সিকো চলে গেছেন! অন্যদিকে, মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাঁদের প্রতিযোগিতা পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে ‘সম্পূর্ণ অসংশ্লিষ্ট’।

ব্যাংককে সম্প্রতি শেষ হওয়া মিস ইউনিভার্স-২০২৫ প্রতিযোগিতা ছিল নানা বিতর্কে ভরা। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যখন তিনি বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারমূলক কনটেন্ট পোস্ট না করায় অপমানজনক মন্তব্য করেন। এতে বোশসহ অনেক প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সঞ্চালক এক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি নজর কাড়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।

প্রসঙ্গত, একসময় মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। ২০২২ সালে অ্যান জাকাপং জাকরাজুততিপের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর