স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সংসার ভাঙছে সেলিনার?

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

কঠিন সময় পার করছেন অভিনেত্রী সেলিনা জেটলি। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পুলিশের হাতে আটক হওয়ার পর থেকেই তাঁর ভাইয়ের কোনো খোঁজ মিলছে না। আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তবুও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। এবার এই বিপদ কাটতে না কাটতেই, বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন সেলিনা। তাঁর ভাষ্য, স্বামীর বাড়িতে চরম মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিযোগের তির স্বামীর দিকে। অস্ট্রিয়ান স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে তিনি পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন। ইতিমধ্যে মুম্বাই আদালতেরও দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপির খোরপোশ দাবি করেছেন সেলিনা। সন্তানদের জন্য মাসিক ১০ লাখ রুপির দাবিও করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর সেই অভিযোগের শুনানি হয়। 

সেলিনার স্বামীকে ইতিমধ্যেই এ বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। পরবর্তী শুনানি আগামী ১২ ডিসেম্বর। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী দাবি করেছেন, স্বামীর শারীরিক, মানসিক, যৌন ও মৌখিক নির্যাতনের কারণে তিনি অস্ট্রিয়ায় নিজের বাড়ি ছেড়ে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

সেলিনার অভিযোগ, ‘পিটার হ্যাগ মানুষ হিসেবে অত্যন্ত খারাপ মানুষ। এতটাই স্বার্থপর যে নিজের ছাড়া কিছু বোঝে না। সবসময় মাথা গরম আর মদে আসক্ত।’

অভিযোগপত্রে সেলিনা আরও বলেছেন, ‘আমাকে সবসময় বলত আমি নাকি ওঁর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়া গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।’ 

এদিকে, সেলিনা তাঁর অভিযোগপত্রে আরও জানান, পিটার হ্যাগ গত আগস্টে অস্ট্রিয়ার একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

২০১১ সালে হঠাৎ বিয়ের সুখবর দেন সেলিনা জেটলি। বিয়ের পর পিটার হ্যাগ তাঁকে কাজ করতে বারণ করেছিলেন। এবার তাঁদের সংসার ভাঙনের মুখে। সেলিনা তাঁর দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, সন্তানদের কাছ থেকেও তাঁকে দূরে সরিয়ে রেখেছেন তাঁর স্বামী। ফলে তিন সন্তানের কাছে যাওয়ার অধিকার চেয়েছেন অভিনেত্রী, যাঁরা বর্তমানে তাদের বাবার সঙ্গে অস্ট্রিয়ায় বসবাস করছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর