পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ২২ মে ২০২৬, ০২:০৬ পিএম

পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবার বেশ ভালোই আইনি জটিলতায় ফেলল টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনের একটি পোস্টকে কেন্দ্র করে কলকাতার গড়িয়াহাট থানায় এই দুই তারকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এনেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন।

ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে, একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। টলিপাড়ার ‘ফেলুদা’ খ্যাত পরমব্রত সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস হিসাবে ঘোষিত হোক।’ আর টলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বস্তিকা সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে টিপ্পনী কেটে লেখেন, ‘হাহাহা হোক হোক।’

এতদিন পর সেই পুরনো হাসাহাসির পোস্টটিই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই তারকা জুটির।

অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের মতে, সমাজের প্রভাবশালী সেলেব্রিটিদের এমন মন্তব্য মোটেও হালকা ছলে নেওয়ার মতো নয়। নির্বাচনের ফলপ্রকাশের পর যখন বাংলায় রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে, বিভিন্ন জায়গায় অশান্তি ও বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, ঠিক সেই সময়ে এই মন্তব্যগুলো আদতে উস্কানি হিসেবে কাজ করেছে।

এমনকি বেলেঘাটার অভিজিৎ সরকার নামের এক যুবকের মৃত্যুর প্রসঙ্গ টেনে আইনজীবী দাবি করেন, তারকাদের এই আচরণ ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধের সামিল। আর তাই পুরো বিষয়টির একটি সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান তিনি।

অবশ্য এই বিতর্ক নতুন নয়। এর আগে বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিও এই পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছিলেন। তখন অবশ্য চুপ থাকেননি পরমব্রত। জনপ্রতিনিধির পদের প্রতি সম্মান জানিয়ে অভিনেতা নিজের অবস্থান পরিষ্কার করে বলেছিলেন, ‘‘নির্বাচনের আগে তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষ শিল্পীদের উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন, ‘শিল্পীদের একটু রগড়ে দিলেই হয়।’ একজন শিল্পী হিসেবে এই কথায় আমি চরম অপমানিত বোধ করেছিলাম। তাই নির্বাচনে তাদের পরাজয়ের পর সেই ‘রগড়ানি’ শব্দের পাল্টা জবাব দিতেই ওই পোস্টটি করেছিলাম।”

পুরনো সেই রাজনৈতিক বাকযুদ্ধই এখন আইনি রূপ নিয়ে থানার দোরগোড়ায় পৌঁছে গেল। আদালতের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়!

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর