বিশ্ব তাকে ভালো না বেসে পারে না! নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

বিশ্ব তাকে ভালোবাসে—এমন বার্তা ছড়িয়ে একটি এআই-নির্মিত মিউজিক ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমালোচকদের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন ডি-ডে'র বার্ষিকীতে নিহত সেনাদের স্মরণ না করে কেন নিজের প্রচারণাতেই ব্যস্ত ছিলেন তিনি?

৬ জুন ট্রুথ সোশালে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্পকে ঘিরে একের পর এক অবাস্তব কিন্তু চমকপ্রদ দৃশ্য। কখনো তিনি সিংহের পিঠে চড়ছেন, কখনো মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের সঙ্গে খাবার খাচ্ছেন, আবার কখনো কল্পিত এক লড়াইয়ের নায়ক হয়ে উঠছেন। পুরো ভিডিওজুড়ে বাজতে থাকে একটি গান, যার মূল বার্তা—‘ডোনাল্ড ট্রাম্পকে সবাই ভালোবাসে।’

মজার বিষয় হলো, কয়েক ঘণ্টা ধরে এটিই ছিল ট্রাম্পের অ্যাকাউন্টের একমাত্র পোস্ট। পরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে একটি এআই-তৈরি ছবিও শেয়ার করেন। সেখানে ওবামা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিকে জরাজীর্ণ ও আবর্জনায় ঘেরা ভবন হিসেবে দেখানো হয়।

এদিকে ডি-ডে'র ৮২তম বার্ষিকীতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত বীর সেনাদের স্মরণে বার্তা দিলেও ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট দেখা যায়নি।

অবশ্য হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিভাগ দিবসটি স্মরণ করেছে। এমনকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফ্রান্সে ডি-ডে অনুষ্ঠানে অংশও নেন।

তবে সামাজিক মাধ্যমে নিজের জনপ্রিয়তার গল্প আর রাজনৈতিক প্রতিপক্ষদের খোঁচা দেওয়া পোস্টের কারণে এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অনেকের মতে, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিনেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চেয়েছেন নিজেকেই।

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর