কিংবদন্তি বিঠাবাই হয়ে চমকে দিলেন শ্রদ্ধা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:৫৯ পিএম

বলিউডে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও শীর্ষ নায়িকাদের আলোচনায় শ্রদ্ধা কাপুরের নাম সব সময় সামনে আসে না। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টায় কখনোই পিছপা হননি এই অভিনেত্রী। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ে ভিন্নধর্মী চরিত্রে হাজির হওয়ার প্রবণতাই তাঁকে আলাদা করেছে।

সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন শ্রদ্ধা। নির্মাতা লক্ষ্মণ উতেকারের নতুন সিনেমা ‘ইথা’-তে উঠে আসছে বিঠাবাইয়ের জীবনকাহিনি। সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধার রূপান্তরিত উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিজারে বিঠাবাইয়ের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের আভাস পাওয়া গেছে। সেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থাতেও মঞ্চে পারফর্মের প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসববেদনায় কাতর হয়ে মঞ্চের পেছনেই সন্তানের জন্ম দেন, কিন্তু তাতেও থেমে থাকেন না। কিছুক্ষণের মধ্যেই আবার মঞ্চে ফিরে অনুষ্ঠান চালিয়ে যান। শিল্পের প্রতি এমন অসাধারণ নিবেদন টিজারের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে।

শুধু আবেগই নয়, এই দৃশ্য দর্শকদের মধ্যে বিঠাবাইয়ের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানার আগ্রহও বাড়িয়ে দিয়েছে। নির্মাতাদের বিশ্বাস, এই কৌতূহল সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়াবে।

মারাঠি লোকনাট্যের ইতিহাসে বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর এক কিংবদন্তি নাম। ‘তামাশা’ ও ‘লাবণী’ নৃত্যের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছিলেন। মহারাষ্ট্রের লোকসংস্কৃতিকে সংরক্ষণ ও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অনন্য। শিল্পী পরিবারে বেড়ে ওঠা বিঠাবাই সারা জীবন মঞ্চকেই নিজের ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নিয়েছিলেন।

এমন একজন সংগ্রামী ও প্রভাবশালী শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি শ্রদ্ধা কাপুরও। সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘‘অর্থ আর খ্যাতির মোহে নয়, ‘ইথা’ সিনেমাটি বেছে নিয়েছি একজন কিংবদন্তির সংগ্রামী ও ঘটনাবহুল জীবনযাত্রা এই প্রজন্মের সামনে তুলে ধরতে। আমি মনে করি, ‘ইথা” আমার অভিনয়জীবনের একটি উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে।’’

টিজারে শ্রদ্ধার অভিনয় দেখে অনেকেই মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও পর্দায় ফিরলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তার নতুন মিনিসিরিজ ‘অ্যানি’ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে...
দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও একই পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী টাবু ও দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। নতুন সিনেমা ‘কিং ১০০’-এ এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখা যাবে। নাগার্জুনের ক্যারিয়ারের...
টালিউড থেকে রাজনীতির ময়দান—গত কয়েক বছরে নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী নুসরাত জাহান এবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের মুখে পড়েছেন। রেশন...
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-কে ঘিরে আইনি জটিলতা নতুন মোড় নিয়েছে। জ্যোতিষী ও উদ্যোক্তা তনয় শাস্ত্রী তাঁর বিরুদ্ধে ২০ লাখ রুপির মানহানির মামলা দায়ের করেছেন। তবে এর জবাবে পাল্টা ২ কোটি রুপি...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর