মুচলেকায় জামিন পেলেন পরী মণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। 

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)। তিনি বলেন, ‘গতকাল পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। পরে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান, আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।’ 

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরী মণি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, এলার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে নায়িকার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন পান।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরী মণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একইসঙ্গে পরী মণি ও তাঁর কস্টিউম ডিজাইনারকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তাঁরা ২০২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অন্য দুই আসামি হলেন– পরী মণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা ও মিশুকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। 
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ...
মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে চায়। মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর