‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব যা বললেন

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বেশ কয়েক মাসের জল্পনার পর এবার নিজেই নতুন দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত করেছেন দেব।

নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত হলেও কিছুটা নার্ভাস বলেও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।’ পোস্টে তিনি জি বাংলাকেও ট্যাগ করেছেন।

এর আগে কলকাতার বিভিন্ন এলাকায় ‘দাদাগিরি’র নতুন প্রোমোর শুটিং করেছেন দেব বলে খবর প্রকাশিত হলেও সেই শুটিংয়ের ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

দেবকে সঞ্চালকের ভূমিকায় কেমন লাগবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের জনপ্রিয়তার পর দেব নতুন কী চমক আনতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। আবার অনেকে জানতে চাইছেন, ‘দাদাগিরি’র মঞ্চে দেবের নতুন লুক কেমন হবে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় জি বাংলার আরেক জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন মৌসুমে দায়িত্ব পাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর