লিও অ্যাওয়ার্ডসে বাজিমাত বাংলাদেশি নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার 

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

বাংলাদেশি–কানাডীয় নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘আফটার আস’ কানাডার মর্যাদাপূর্ণ লিও অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা অ্যানিমেশন প্রোগ্রামের পুরস্কার জিতেছে। একই সঙ্গে সেরা শিল্প নির্দেশনা ও সেরা শব্দ পরিকল্পনা বিভাগেও পুরস্কার ঘরে তুলেছে ছবিটি।

গত ৪ ও ৫ জুলাই ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয় লিও অ্যাওয়ার্ডসের এবারের আসর। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই পুরস্কার ব্রিটিশ কলাম্বিয়ার চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমেশন ও ডিজিটাল কনটেন্টের সেরা কাজকে স্বীকৃতি দিয়ে থাকে।

এবারের আসরে ‘আফটার আস’ চারটি বিভাগে মনোনয়ন পায়। এর মধ্যে সেরা অ্যানিমেশন প্রোগ্রাম, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা শব্দ পরিকল্পনা বিভাগে বিজয়ী হয়। পাশাপাশি সেরা পরিচালকের বিভাগেও মনোনয়ন পেয়েছিলেন ওয়াহিদ ইবনে রেজা।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, সেরা অ্যানিমেশন প্রোগ্রাম বিভাগে ‘আফটার আস’-এর প্রতিদ্বন্দ্বী ছিল ‘ডায়েরি অব আ উইম্পি কিড: দ্য লাস্ট স্ট্র’, ‘লেগো: ডিজনি ফ্রোজেন—অপারেশন পাফিনস’, ‘স্নুপি প্রেজেন্টস: আ সামার মিউজিক্যাল’ এবং ‘লুইম্যাক্স ড্রিমস অব বিইং অ্যান অ্যাডাল্ট’-এর মতো আন্তর্জাতিক প্রযোজনা। সেগুলোকে পেছনে ফেলেই সেরার স্বীকৃতি অর্জন করে ওয়াহিদের চলচ্চিত্র।

মাত্র ৫ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘আফটার আস’ নির্মিত হয়েছে কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ডের প্রযোজনায়। মানুষের অস্তিত্ব বিলীন হওয়ার পর পৃথিবীতে টিকে থাকা একটি নেকড়ে ও একটি উলভারিনের যাত্রার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন, প্রকৃতির পুনর্জন্ম এবং টিকে থাকার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে।

পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেন ওয়াহিদ ইবনে রেজা। শৈশবের একটি মজার স্মৃতি টেনে তিনি জানান, একবার বনভোজনের খেলায় জিততে না পারলেও সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি খেলনা গিটার পেয়েছিলেন। পরে সেটিও ফেরত দিতে হয়েছিল। তাই পুরস্কারের কথা উঠলেই সেই ঘটনাটিই আগে মনে পড়ে। চারটি মনোনয়নের বিপরীতে তিনটি পুরস্কার জিততে পেরে পুরো দলকে অভিনন্দন জানিয়ে তিনি রসিকতার সুরে লেখেন, ‘খারাপ নয়, একেবারেই খারাপ নয়।’

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর