জায়েদ খানের ভক্ত পূজা চেরী!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ে না চিত্রনায়ক জায়েদ খানের। কেউ কেউ বলেন জায়েদ খানই একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই। অথচ কয়েকদিন আগেই আলোচনায় আসেন রাজধানীর শান্তিনগরের এক তরুণী, যিনি জায়েদ খানের ছবিযুক্ত বালিশে ঘুমান। আবার এমন ভক্তও আছেন, যাঁরা জায়েদ নামেই ফিদা। এবার জানা গেল জায়েদ খানের ভক্ত চিত্রনায়িকা পূজা চেরী! বাস্তবে নয়, তা ঘটছে রুপালি পর্দায়।

সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমার পর্দাতেই জায়েদ খানের ভক্তরূপে হাজির হচ্ছেন পূজা চেরী।

গত আগস্টে এক দফায় শুটিংয়ের পর আবারও আজ রোববার থেকে শুটিংয়ে নামছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। মূলত তাঁর অসুস্থতার জন্যই বন্ধ ছিল সিনেমাটির দৃশ্যধারণ। এবার আবারও শুরু হচ্ছে জায়েদ-পূজার চমক দিয়ে।

পূজা চেরী। ছবি: ফেসবুক/পূজাজানা যায়, ‘লিপস্টিক’ সিনেমার গল্পে আরেকটি ছবি নির্মাণের ঘটনা রয়েছে। সেই দৃশ্যে এক গ্রামে শুটিং করতে যান জায়েদ খান। আর সেখানেই ভক্ত হিসেবে হাজির হন পূজা চেরী। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন এ সিনেমার চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

বিষয়টি নিয়ে কথা বললেন জায়েদ খানও। তিনি বলেন, ‘আজ থেকে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। এখানে আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।’

এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো চিত্রনায়িকা পূজা চেরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান। তিনি বললেন, ‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’

প্রসঙ্গত, অ্যাকশন ও থ্রিলার ঘরানার নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরীর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। অন্য একটি মুখ্য চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন...
দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর