সায়ন্তিকার সঙ্গে কি প্রেমের সম্পর্ক জায়েদের?

গত কয়েকদিন ধরেই দুটি নাম সিনে পাড়ায় শোনা যাচ্ছে উচ্চগ্রামে—জায়েদ খান ও সায়ন্তিকা ব্যানার্জি। সূত্রপাতটা নতুন ছবি ‌‘ছায়াবাজ’। এর নায়ক-নায়িকা হিসেবে দুটি গানে ক্যামেরায় দাঁড়িয়েছেন, শুটিং স্পটে কেটেছে আট দিন। তাতেই ভেসে আসছে প্রেমের তপ্ত হওয়া। ঢালিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান নাকি প্রেমে পড়েছেন!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম

সম্প্রতি ছবিটির শুটিংস্পটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই তথ্য সামনে এলো। যা জানিয়েছেন সিনেমার নৃত্য পরিচালক মাইকেল বাবু।

তিনি এক সাক্ষাৎকারে জানান, রোমান্টিক এ ছবির নায়ক-নায়িকার সম্পর্ক বেশ ভালো। এমনকি রেস্তোরাঁতে একে অপরকে বেশ কয়েকবার খাইয়ে দিতে দেখা গেছে। শুটিংয়ের বাইরেও তাঁদের দেখা গেছে হাত ধরে হাঁটতে।

অন্যদিকে, এই নৃত্য পরিচালক ও ছবিটির প্রযোজক মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনেছেন নায়িকা। 

তাঁর দাবি, নাচ দেখিয়ে দেওয়ার সময় অনুমতি না নিয়ে সায়ন্তিকার হাত ধরেছিলেন মাইকেল। তাই তাঁকে বাদ দিতে বললেও প্রযোজক তা করেননি। 

এদিকে প্রেমের বিষয়টি জানার পর অভিনন্দন জানিয়ে যোগাযোগ করা হয়েছিল জায়েদ খানের সঙ্গে। তবে তিনি হতাশ করে বললেন বিষয়টি ‘ভুয়া’।

ইনডিপেনডেন্ট ডিজিটালে তার ভাষ্য, ‘মাইকেল বাবুর বক্তব্যটি আমি দেখেছি। এর পুরোটাই ভুয়া। শিল্পীদের সম্পর্ক হবে বন্ধুসুলভ ও সৌহার্দ্যপূর্ণ। এর বেশি কিছু নয়। এ কদিনে সায়ন্তিকা আমার খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছেন।’

নায়িকা-নৃত্য পরিচালক-প্রযোজক দ্বন্দ্বে জায়েদ প্রথম থেকেই সায়ন্তিকার পক্ষে কথা বলেছেন। নানা অপবাদ ও কটূক্তিতে তিনি ঢাল হিসেবে সামনে দাঁড়িয়েছেন। 

জায়েদ খান ও সায়ন্তিকা। ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে নেওয়াবিষয়টি নিয়ে জায়েদের দাবি, ‘আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এ কারণেই আমি সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছি। মূলত আমি হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার পরই আমাকে নিয়ে নানাজনে নানা কথা বলছেন। এইগুলো প্রোপাগান্ডা।’

এর আগে ছবিটির প্রযোজককে অপেশাদার বলে দাবি করেছিলেন জায়েদ। উদাহরণ হিসেবে তিনি জানান, প্রোডাকশন বয় ডাকা, বাজার করাসহ সব ধরনের কাজ প্রযোজক নিজেই করেন। সকালের নাস্তা হিসেবে ৫টাকা দামের লেক্সাস বিস্কুট ও কলা দেওয়া হতো। এ কারণে গত কয়েকদিনে সায়ন্তিকাকে নাস্তা করানোসহ খাবারের বিল জায়েদ নিজ পকেট থেকে দিয়েছেন বলেও জানান।

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু তিনি সেটা না করে ৭ সেপ্টেম্বর চলে যান। 

সূত্র অনুযায়ী, গান দিয়ে শুরু হয় সিনেমাটির কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে। তাঁর দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাঁকে স্পর্শ করেছে। 

প্রযোজকও দাবি করেন, টাকা নিয়েও পোশাক না কেনা ও নানা অপেশাদার আচরণ করেছেন সায়ন্তিকা। প্রসঙ্গত, ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জায়েদ খান ও সায়ন্তিকা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর