‘জাকী ভাইয়ের জন্যই সহকারী থেকে অভিনেতা হয়েছিলাম’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

প্রয়াত হলেন গুণী নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। তাঁর আলোচিত ‘ঘুড্ডি’ ছবিতে অভিনয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। এই নির্মাতার ‘আয়না বিবির পালা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আজ পরিচালক সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন এই অভিনেতা।

দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে সদ্য প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে নিয়ে স্মৃতিচারণ করলেন রাইসুল ইসলাম আসাদ। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে বিপর্যস্ত তিনি। বললেন, ‘আমি ভাষাহীন, স্তব্ধ, কিছুই বলতে পারছি না। জাকী ভাই নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যদিও প্রকৃতির নিয়মে সবাইকে চলে যেতে হবে, তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। আমিও প্রিয় মানুষটিকে হারিয়ে ভাষাহীন হয়ে গেছি।’

রাইসুল ইসলাম আসাদের সঙ্গে সালাহউদ্দিন জাকীর সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ। স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। পরিচয়ও মুক্তিযুদ্ধের সময়টায়। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে আমরা একসাথে, ঢাকা থিয়েটারের হয়ে বছরের পর বছর পার করেছি। ঢাকা থিয়েটার করতে গিয়ে তাকে চিনেছি, বুঝেছি, তাঁর কাছ থেকে শিখেছি।’


ঘুড্ডি সিনেমার দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। ছবি: সংগৃহীত আলাপচারিতার এক পর্যায়ে আসাদ ফিরে গেছেন ফেলা আসা দিনগুলোতে। পুরোদস্তুর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের আগে পরিচালনাতে ‍যুক্ত ছিলেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সালাহউদ্দিন জাকীর সঙ্গে। অভিনেতা বললেন, ‘‘তাঁর অন্যতম সেরা চলচ্চিত্র ‘ঘুড্ডি’, যা একটি অনন্য চলচ্চিত্র। ঘুড্ডিতে আমি ও সুবর্ণা মুস্তাফা একসাথে অভিনয় করি। সিনেমাটি সুপার হিট করে। কিন্তু অভিনয় ছাড়াও আমি তাঁর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি অনেকদিন। অভিনয় না করলেও তাঁর সহকারী হিসেবে থাকা হত।’’ 

যোগ করে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা আরও বললেন, ‘আমার তো অভিনয়ই করার কথা ছিল না। সবকিছু সম্ভব হয়েছে জাকী ভাইয়ের জন্য। তিনি আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। তাঁর জন্যই আমাকে অভিনয় করতে হয়েছে। সেজন্য মাঝে মাঝে ভাবি, জাকী ভাই না থাকলে আমার হয়তো অভিনয়ই করা হত না।’

উল্লেখ্য, ১৯৮০ সালে মুক্তি পায় সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। এতে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে সালাউদ্দিন জাকী জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পান শফিকুল ইসলাম স্বপন।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর