‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলে মানুষ আমাকে নিয়ে ট্রল করে’ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম

২০২১ সালের ২৪ জানুয়ারি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। চিত্রনায়ক রিয়াজ বলেছিলেন, ‘এয়ারপোর্ট থেকে নেমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আসার সময় মনে হয়েছে, এত বাংলাদেশের নয়; ইউরোপের কোনো রাস্তা।’ সেই নির্বাচনের প্রচারে অংশ নিয়ে বলা এ কথাগুলোই কাল হয়েছে রিয়াজের জন্য।

বন্দরনগরে এখন আধ-একটু পানি জমলেই প্রসঙ্গটি চলে আসে। তাঁকে নিয়ে ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যা রিয়াজেরও নজরে এসেছে। তবে এসব নিয়ে মোটেও বিরক্ত হন না এই চিত্রনায়ক।

সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রিয়াজ বলেন, ‘চট্টগ্রাম পানিতে ডুবে গেলেই মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরায় দেয়, ট্রল করে। এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ। আমি এ কারণেই এটা বলেছি যে চট্টগ্রাম অনেক ডেভেলপ হয়েছে।’

চট্টগ্রামের জলাবদ্ধতার নিরসনে দায়িত্বরতদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিয়াজ বলেন, ‘আমরা বলি বীর চট্টলা, এটা একটা পোর্ট সিটি। আমাদের যাবতীয় উন্নয়নের সব কিছুই চট্টগ্রাম থেকেই আসে। তাই আমি বলব—সেখানে দায়িত্বরত যাঁরা রয়েছেন, জলাবদ্ধতা নিরসনে আন্তরিকভাবে যদি কাজ করেন; তাহলে এসব সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে।’

অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা টেনে রিয়াজ আরও বলেন, ‘আমি দেখেছি চট্টগ্রামে ড্রেনে পড়ে একজন মেয়ে মারা গেছে। যখন একজন মেয়ে ড্রেনে পড়ে মারা যায়, তখন এই কষ্টটা ওর ফ্যামিলির বুকে যতটা লাগে, হয়তো আমার বুকে ততটা লাগে না। তারপরও লাগে। আমি এটা নিয়ে কষ্ট পাই, আমি এমনটা চাই না।’

প্রায়ই অভিনয়শিল্পীদের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে দেখা গেছে। তেমনই একটি আয়োজনে ২০২১ সালে অংশ নিয়েছিলেন রিয়াজ।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর