হাশমি-প্রভাসের পর শাকিবের বিপরীতে, কে এই সোনাল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে ছবি ‘জান্নাত’-এ অভিনয় দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সোনাল চৌহান। সে সময় সোনাল নামটি ছিল তার পরিচয়ের জন্য যথেষ্ট। হিন্দি ছাড়াও তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি।

‘রেইনবো’, 'চেলুভায়ে নেন্নে নোদালু', 'লেজেন্ড' ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ‘বুড্ডা হোগা তেরা বাপ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। তার সবশেষ ছবি ‘আদি পুরুষ’।

আর এবার অভিনয় করতে যাচ্ছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ছবির নাম দরদ। এর আগে জেনে নেওয়া যাক এই অভিনেত্রীর ঠিকুজি।

সোনাল চৌহান। ছবি: সোনাল/ফেসবুকবলিউড ইন্ডাস্ট্রি অভিনেতা-অভিনেত্রীদের নাম, পরিচয়, অর্থ, দর্শকদের ভালোবাসা, খ্যাতি সবই এনে দিয়েছে। এমন অনেকেই আছেন যারা বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে চূড়ান্ত অর্থকষ্টে দিন কাটাতেন।

আবার অনেকেই আছেন যারা সম্ভ্রান্ত বংশ থেকে এসেছেন। টাকার জন্য নয়, অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে রাজ পরিবার থেকে বলিউডে এসেছিলেন এই সুন্দরীরা। সোনালও রাজ পরিবারের বংশধর। তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের শাহি রাজপুত পরিবারে। বাকিদের মতো তিনিও স্বপ্ন পূরণ করার জন্যই এসেছিলেন অভিনয় জগতে। 

২০০৮-এ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল এমরান হাসমি ও সোনাল চৌহান অভিনীত মাস্টারবাস্টার হিট মুভি ‘জান্নাত’। এমারানের নায়িকা হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী।
কিন্তু, এরপর আর দেখা মেলেনি তাঁর। কাজ করেছেন তামিল ইন্ডাস্ট্রিতে। তবে পর্দার বাইরেও সোশ্যাল মাধ্যমে তার বোল্ড লুকও সিজলিং ছবি সর্বদা চর্চায় থাকে ৷

সোনাল চৌহান ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয়। এ সোশ্যাল মিডিয়ায় প্রায় ৬ মিলিয়ন ফলোয়ার তাঁর ৷ অন্যদিকে ভারতের বেনারসে শুরু হচ্ছে ‘দরদ’ ছবির কাজ। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এটি। 

জানা গেছে, বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে ‘দরদ’।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর